আসন্ন গণভোটে জুলাই সনদে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস। সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ অবস্থানের কথা জানান।
আসিফ মাহতাব বলেন, অনেকেই তাকে প্রশ্ন করছেন তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ না ‘না’ ভোট দেবেন। অনলাইনে তুলনামূলক কম সক্রিয় থাকলেও মানুষের ব্যাপক আগ্রহের কারণে তিনি তার সিদ্ধান্ত স্পষ্ট করেছেন। তার ভাষায়, “আমার উত্তর হচ্ছে—আমি ‘না’ ভোট দিব।”
তিনি বলেন, জুলাই সনদের ৮৪ নম্বর ধারায় বাংলাদেশকে ‘ওপেন গভমেন্ট পার্টনারশিপ (OGP)’-এ যুক্ত হওয়ার কথা বলা হয়েছে, যা নিয়ে তার আপত্তি রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, জুলাইয়ের আন্দোলনের সঙ্গে এই উদ্যোগের সম্পর্ক কী এবং এই আন্দোলন কি এ ধরনের আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার জন্য হয়েছিল?
ওপেন গভমেন্ট পার্টনারশিপের কার্যক্রম প্রসঙ্গে তিনি দাবি করেন, এটি ‘এলজিবিটিকিউ রাইটস’-এর পক্ষে কাজ করবে এবং ভবিষ্যতে এটি বাস্তবায়নের চাপ তৈরি হতে পারে। তিনি বলেন, “ভোট নেওয়ার পরে এসব বিষয় বাস্তবায়নের চাপ আসবে।”
এ কারণেই তিনি জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে গণভোটে ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন