আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল রোববার থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হবে। মঙ্গলবারের মধ্যে সকল বাহিনী সদস্য জেলা ও উপজেলায় পৌঁছে যাবেন।
পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংস ঘটনা কঠোর হস্তে দমন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী স্ব স্ব বাহিনী দায়িত্ব পালন করবে।
গত ১৯ জুলাই থেকে সেনাবাহিনী সারা দেশে মোতায়েন রয়েছে। তারা অস্ত্র উদ্ধার, চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার এবং সহিংসতা রোধে কার্যক্রম চালিয়ে আসছে।
নির্বাচনকালীন সময়ে মোতায়েন থাকবে— সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, কোস্ট গার্ড ও আনসার বাহিনী।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো সময় দেশব্যাপী একযোগে দুই দিনের ‘সারপ্রাইজ’ অভিযান চালাবে। অভিযানে গ্রেফতার করা হবে চিহ্নিত সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারী অপরাধী।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নির্বাচনের নিরাপত্তা পরিদর্শন করেছেন। পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন