ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

রয়টার্সকে সাক্ষাৎকারে তারেক রহমানের স্পষ্ট অবস্থান

জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যমতের সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তারেক রহমান।

ঐক্যমতের সরকার প্রসঙ্গে তিনি বলেন,

“আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করি? তাহলে বিরোধী দল কে হবে?”

তিনি আরও বলেন,

“আমি জানি না তারা কয়টি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তাহলে আমি আশা করি, তাদের ভালো বিরোধী দল হিসেবে পাব।”

বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে আশাবাদী দলটি। এর মধ্যে ২৯২টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাকি আসনগুলোতে জোটের শরিক দলগুলোর প্রার্থীরা রয়েছেন।

নির্দিষ্ট আসনসংখ্যা উল্লেখ না করলেও সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তারেক রহমান বলেন,

“আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।”

জনমত জরিপগুলোতে বিএনপির জয়লাভের আভাস পাওয়া গেলেও বিশ্লেষণে উঠে এসেছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট এবং তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যমতের সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তারেক রহমান।

ঐক্যমতের সরকার প্রসঙ্গে তিনি বলেন,

“আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করি? তাহলে বিরোধী দল কে হবে?”

তিনি আরও বলেন,

“আমি জানি না তারা কয়টি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তাহলে আমি আশা করি, তাদের ভালো বিরোধী দল হিসেবে পাব।”

বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে আশাবাদী দলটি। এর মধ্যে ২৯২টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাকি আসনগুলোতে জোটের শরিক দলগুলোর প্রার্থীরা রয়েছেন।

নির্দিষ্ট আসনসংখ্যা উল্লেখ না করলেও সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তারেক রহমান বলেন,

“আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।”

জনমত জরিপগুলোতে বিএনপির জয়লাভের আভাস পাওয়া গেলেও বিশ্লেষণে উঠে এসেছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট এবং তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত