ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি চুরি, প্রশাসনের কাছে অভিযোগ দায়ের

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, নির্বাচনে সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, নির্বাচনে সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম জানিয়েছেন, ২৯ জানুয়ারি বিকেলে স্কুল ছুটি দিয়ে শিক্ষকেরা চলে যান। পরবর্তী তিন দিন স্কুল বন্ধ থাকায় সোমবার এসে দেখা যায়, ভোটকেন্দ্রের দুটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার সরেজমিনে গিয়ে একই চিত্র ধরা পড়ে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান এই ঘটনার মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতায় বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন। তারা দাবি করেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।

লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে, জেলায় অবৈধভাবে ভোটের জন্য ছয়টি সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইলসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, নির্বাচনে সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম জানিয়েছেন, ২৯ জানুয়ারি বিকেলে স্কুল ছুটি দিয়ে শিক্ষকেরা চলে যান। পরবর্তী তিন দিন স্কুল বন্ধ থাকায় সোমবার এসে দেখা যায়, ভোটকেন্দ্রের দুটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার সরেজমিনে গিয়ে একই চিত্র ধরা পড়ে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান এই ঘটনার মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতায় বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন। তারা দাবি করেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।

লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে, জেলায় অবৈধভাবে ভোটের জন্য ছয়টি সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইলসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত