ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে টাঙ্গাইল–৫ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ভোটের মাঠে সক্রিয় অবস্থানে রয়েছেন। নিজস্ব পরিচিতি, সরাসরি জনসংযোগ এবং উন্নয়নের পরিকল্পনা নিয়ে তিনি ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
সম্প্রতি তিনি টাঙ্গাইলের সার্বিক উন্নয়নের জন্য ২৩ দফা পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন। নির্বাচিত হলে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ও স্থানীয় উন্নয়নের সমন্বয় ঘটাবেন বলে জানিয়েছেন।
ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ করতে সুলতান সালাউদ্দিন টুকু ‘জনতার সংযোগ’ নামে ফোন বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছেন। আসনে মোট ৩০টি বুথ স্থাপন করা হবে—১২টি ইউনিয়ন ও ১৮টি পৌরসভা ওয়ার্ডে। প্রতিটি বুথে একটি টেলিফোন থাকবে, যাতে একটি বাটন চাপলেই সরাসরি তার সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে।
স্থানীয়রা বলছেন, এই উদ্যোগ ভোটার এবং জনপ্রতিনিধির মধ্যে দূরত্ব কমাতে সহায়ক হবে। এছাড়া সুলতান সালাউদ্দিন টুকু এলাকার নিরাপত্তা, মাদকমুক্ত পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি এবং যুবকদের সুযোগ বৃদ্ধি করাও নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে তুলে ধরেছেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন