ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

রোহিঙ্গা অনুপ্রবেশ ও বন্দর ইস্যুতে ফেসবুক পোস্ট

ড. ইউনূসকে ঘিরে নতুন অভিযোগ তারেক রহমানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ড. ইউনূসকে ঘিরে নতুন অভিযোগ তারেক রহমানের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া কোনো সুখবরকে সুখবর বলে মনে করেন না আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। বৃহস্পতিবার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তারেক রহমান দাবি করেন, রোহিঙ্গাদের ঈদ নিজ নিজ দেশে গিয়ে করার আশ্বাস দেওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন করে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

বন্দর ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশীয় সক্ষমতা বৃদ্ধির কথা বলা হলেও বাস্তবে বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থে বন্দর পরিচালনা দেওয়া হচ্ছে। তিনি আরও দাবি করেন, বিদেশি কোম্পানির মুনাফা বাড়াতে বন্দর সেবার চার্জ ৪১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া তিনি বলেন, দেশীয় উৎপাদন ও সেবা খাতকে শক্তিশালী না করে বিদেশি কর্তৃত্ব বাড়ালে দেশের সার্বভৌমত্ব দুর্বল হবে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ড. ইউনূসকে ঘিরে নতুন অভিযোগ তারেক রহমানের

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া কোনো সুখবরকে সুখবর বলে মনে করেন না আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। বৃহস্পতিবার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তারেক রহমান দাবি করেন, রোহিঙ্গাদের ঈদ নিজ নিজ দেশে গিয়ে করার আশ্বাস দেওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন করে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

বন্দর ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশীয় সক্ষমতা বৃদ্ধির কথা বলা হলেও বাস্তবে বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থে বন্দর পরিচালনা দেওয়া হচ্ছে। তিনি আরও দাবি করেন, বিদেশি কোম্পানির মুনাফা বাড়াতে বন্দর সেবার চার্জ ৪১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া তিনি বলেন, দেশীয় উৎপাদন ও সেবা খাতকে শক্তিশালী না করে বিদেশি কর্তৃত্ব বাড়ালে দেশের সার্বভৌমত্ব দুর্বল হবে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত