ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিভিন্ন থানার নেতাকর্মীদের অংশগ্রহণ

বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরকে বিজয়ী করতে আনোয়ার উল্যাহ (সোহেল)-এর নেতৃত্বে ১০০০ লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীরকে বিজয়ী করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনোয়ার উল্যাহ (সোহেল)-এর নেতৃত্বে উত্তরা পূর্ব থানা, উত্তরখান থানা ও ভাটারা থানা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় ধানের শীষের পক্ষে ভোট চাওয়া ও নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত মোট এক হাজার লিফলেট বিতরণ করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উত্তরা হাউজ বিল্ডিং নর্থ টাওয়ার থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এরপর ৭ নম্বর সেক্টর হয়ে বিভিন্ন গলি প্রদক্ষিণ করে বিজিবি মার্কেট এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানার আহ্বায়ক মো. হান্নান ও সদস্য সচিব সোহেল সরকার, উত্তরখান থানার আহ্বায়ক মো. রাজু মিয়া ও সদস্য সচিব মোক্তার হোসেন বাবু, ভাটারা থানার সভাপতি মো. আবির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

কর্মসূচিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম ঢাকা মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার শোয়েব কোরাইশী।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরকে বিজয়ী করতে আনোয়ার উল্যাহ (সোহেল)-এর নেতৃত্বে ১০০০ লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীরকে বিজয়ী করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনোয়ার উল্যাহ (সোহেল)-এর নেতৃত্বে উত্তরা পূর্ব থানা, উত্তরখান থানা ও ভাটারা থানা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় ধানের শীষের পক্ষে ভোট চাওয়া ও নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত মোট এক হাজার লিফলেট বিতরণ করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উত্তরা হাউজ বিল্ডিং নর্থ টাওয়ার থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এরপর ৭ নম্বর সেক্টর হয়ে বিভিন্ন গলি প্রদক্ষিণ করে বিজিবি মার্কেট এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানার আহ্বায়ক মো. হান্নান ও সদস্য সচিব সোহেল সরকার, উত্তরখান থানার আহ্বায়ক মো. রাজু মিয়া ও সদস্য সচিব মোক্তার হোসেন বাবু, ভাটারা থানার সভাপতি মো. আবির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

কর্মসূচিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম ঢাকা মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার শোয়েব কোরাইশী।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত