আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে আজ বুধবার, ৪ ফেব্রুয়ারি গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ গণসংযোগে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উত্তরের সভাপতি মোহাম্মদ উমর ফারুক, সহ-সভাপতি মিজানুর রহমান রাজ, সহ-সভাপতি শিশির ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, শিল্প বিষয়ক সম্পাদক মাহফুজসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
টাঙ্গাইল সদর উপজেলার ছয়ানি বাজার এবং আশপাশের এলাকায় এ গণসংযোগ পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে মোহাম্মদ উমর ফারুক বলেন, “সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ তিনি এই আসনটি জনাব তারেক রহমানকে উপহার দিতে সক্ষম হবেন।” তিনি আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে নিরলস কাজ করে যাচ্ছেন।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন