ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

‘Voice of Ward Eleven’-এর উদ্যোগে তরুণদের মুক্ত প্রশ্নমঞ্চ

তারুণ্যের ভাবনায় ঢাকা–১৪ : অরাজনৈতিক প্রশ্নে মুখোমুখি প্রার্থীরা

সম্ভবত আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে একমাত্র ঢাকা–১৪ আসনেই এমন একটি ব্যতিক্রমধর্মী আয়োজন হতে যাচ্ছে, যেখানে নির্বাচনকে ঘিরে সম্পূর্ণ অরাজনৈতিক ও ভিন্ন ধারার একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

“তারুণ্যের ভাবনায় ঢাকা–১৪” শিরোনামে এই আয়োজনটি করছে কল্যাণপুরের তরুণ প্রজন্মের উদ্যোগে গঠিত সমাজ সংস্কারক সংগঠন Voice of Ward Eleven। এ অনুষ্ঠানে ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা মুখোমুখি হবেন তরুণদের সরাসরি প্রশ্নের—কোনো রাজনৈতিক ব্যানার, স্লোগান কিংবা দলীয় বক্তব্য ছাড়াই।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি কোনো প্রচারণামূলক অনুষ্ঠান নয়; বরং তরুণদের চিন্তা, চাওয়া, স্বপ্ন ও প্রত্যাশার একটি উন্মুক্ত মঞ্চ। এখানে প্রশ্ন হবে শিক্ষা, কর্মসংস্থান, নগর সমস্যা, নিরাপত্তা, নেতৃত্ব, সুশাসন এবং ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার বাস্তব ভাবনা নিয়ে।

এই আয়োজনের বিশেষ দিক হলো—এখানে এন্ট্রি ফি অর্থে নয়, মানসিকতায়। অংশগ্রহণকারীদের হতে হবে তারুণ্যে ভরপুর, নতুন চিন্তায় সাহসী এবং পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থানে বিশ্বাসী। আয়োজকদের মতে, দেশকে এগিয়ে নিতে হলে আগে ভাবনার পরিবর্তন দরকার—আর সেই পরিবর্তনের সূচনা হোক প্রশ্ন করার মধ্য দিয়ে।

“আপনার চাওয়া প্রস্তুত করুন, প্রশ্ন করতে শিখুন—দেখি না পরিবর্তনকে কে আটকায়”—এই আহ্বানেই তরুণদের অংশগ্রহণে উৎসাহিত করছেন আয়োজকরা।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সমন্বয় ও উদ্যোগের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সমন্বয়কারী মেহেদী হাসান-কে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

আয়োজকদের আশা, এই ব্যতিক্রমী আয়োজন ঢাকা–১৪ আসনের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যতে দেশজুড়ে তরুণদের নেতৃত্বনির্ভর সচেতন নাগরিক উদ্যোগকে অনুপ্রাণিত করবে।

বিষয় : ঢাকা–১৪

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

তারুণ্যের ভাবনায় ঢাকা–১৪ : অরাজনৈতিক প্রশ্নে মুখোমুখি প্রার্থীরা

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্ভবত আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে একমাত্র ঢাকা–১৪ আসনেই এমন একটি ব্যতিক্রমধর্মী আয়োজন হতে যাচ্ছে, যেখানে নির্বাচনকে ঘিরে সম্পূর্ণ অরাজনৈতিক ও ভিন্ন ধারার একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

“তারুণ্যের ভাবনায় ঢাকা–১৪” শিরোনামে এই আয়োজনটি করছে কল্যাণপুরের তরুণ প্রজন্মের উদ্যোগে গঠিত সমাজ সংস্কারক সংগঠন Voice of Ward Eleven। এ অনুষ্ঠানে ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা মুখোমুখি হবেন তরুণদের সরাসরি প্রশ্নের—কোনো রাজনৈতিক ব্যানার, স্লোগান কিংবা দলীয় বক্তব্য ছাড়াই।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি কোনো প্রচারণামূলক অনুষ্ঠান নয়; বরং তরুণদের চিন্তা, চাওয়া, স্বপ্ন ও প্রত্যাশার একটি উন্মুক্ত মঞ্চ। এখানে প্রশ্ন হবে শিক্ষা, কর্মসংস্থান, নগর সমস্যা, নিরাপত্তা, নেতৃত্ব, সুশাসন এবং ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার বাস্তব ভাবনা নিয়ে।

এই আয়োজনের বিশেষ দিক হলো—এখানে এন্ট্রি ফি অর্থে নয়, মানসিকতায়। অংশগ্রহণকারীদের হতে হবে তারুণ্যে ভরপুর, নতুন চিন্তায় সাহসী এবং পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থানে বিশ্বাসী। আয়োজকদের মতে, দেশকে এগিয়ে নিতে হলে আগে ভাবনার পরিবর্তন দরকার—আর সেই পরিবর্তনের সূচনা হোক প্রশ্ন করার মধ্য দিয়ে।

“আপনার চাওয়া প্রস্তুত করুন, প্রশ্ন করতে শিখুন—দেখি না পরিবর্তনকে কে আটকায়”—এই আহ্বানেই তরুণদের অংশগ্রহণে উৎসাহিত করছেন আয়োজকরা।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সমন্বয় ও উদ্যোগের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সমন্বয়কারী মেহেদী হাসান-কে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

আয়োজকদের আশা, এই ব্যতিক্রমী আয়োজন ঢাকা–১৪ আসনের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যতে দেশজুড়ে তরুণদের নেতৃত্বনির্ভর সচেতন নাগরিক উদ্যোগকে অনুপ্রাণিত করবে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত