ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বনানীতে আয়োজিত এই সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা-১৭ আসন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণভিত্তিক আন্দোলন গড়ে তুলতে এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন আরাফাত রহমান যুব ও ক্রীড়া সংসদের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন জীবন এবং সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. উমর ফারুক। এ সময় মো. উমর ফারুক বলেন, নির্বাচনী মাঠে যুবসমাজকে সক্রিয় ও সংগঠিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় বক্তারা আরও জানান, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি এবং কার্যকর সাংগঠনিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন