ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ফেসবুকে সতর্কবার্তা; অর্থ সহায়তার অনুরোধ উপেক্ষার আহ্বান

উপদেষ্টা ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড


অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উপদেষ্টা ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সতর্কবার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে উপদেষ্টা জানান, তাঁর ব্যবহৃত ফোন নম্বরটি বর্তমানে হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। ওই নম্বর থেকে কেউ অর্থ সহায়তার অনুরোধ করলে সেটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। একই সঙ্গে তিনি এ ধরনের অনুরোধকে প্রতারণামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

জানা গেছে, মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ করা হয়েছে।

বিষয় : ফাওজুল কবির খান

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


উপদেষ্টা ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সতর্কবার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে উপদেষ্টা জানান, তাঁর ব্যবহৃত ফোন নম্বরটি বর্তমানে হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। ওই নম্বর থেকে কেউ অর্থ সহায়তার অনুরোধ করলে সেটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। একই সঙ্গে তিনি এ ধরনের অনুরোধকে প্রতারণামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

জানা গেছে, মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ করা হয়েছে।


বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত