ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

অভিযুক্তকে জামিন না দিয়ে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

রাজধানীতে আইনজীবী গ্রেফতার: বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানীতে আইনজীবী গ্রেফতার: বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর বিজয়নগরে বিচারপ্রার্থী এক নারীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ৫৫ বছর বয়সী আইনজীবী মো. শামসুল ইসলামকে গ্রেফতার করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জামিন না দিয়ে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, ঘটনার সময় অভিযুক্ত আইনজীবী তার নিজস্ব চেম্বারে, বিজয়নগরের মাহতাব সেন্টারের ১৬ তলায়, জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। ভুক্তভোগী নারী পেশায় কাপড় ব্যবসায়ী। তার ব্যবসা সংক্রান্ত একটি মামলায় আগে তাকে কারাবরণ করতে হয়েছিল, পরে গত বছরের ২৪ জুন অভিযুক্ত আইনজীবীর মাধ্যমে আদালত থেকে জামিন পান। এরপর থেকে তিনি নিয়মিত ওই আইনজীবীর মাধ্যমে প্রতি মাসে মামলার হাজিরা দিতেন।

মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেছেন, মামলার হাজিরার তারিখ জানতে হলে তিনি আইনজীবীর চেম্বারে যান। প্রথমে অভিযুক্ত তার শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং বলেন, “তুমি কি চাও না তোমার মামলাটা দ্রুত শেষ হোক?” ভুক্তভোগী নারী চেম্বার থেকে বের হতে চাইলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে অভিযুক্ত তাকে কাউকে বিষয়টি জানাতে না বলার জন্য ভয়ভীতি ও হুমকিও দেন।

ভুক্তভোগী নারী বলেন,

"উনি ওয়ারীতে আমাদের একই এলাকায় থাকেন। তাই তাকে কাকা বলে ডাকতাম। তার মাধ্যমেই আমার মামলার জামিন হয়েছিল। ওইদিন অফিসে গেলে তিনি জোর করে ধর্ষণ করেন। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।"

পল্টন মডেল থানায় মামলা দায়েরের পর শুক্রবার পুলিশ অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করে। এরপর আদালতে হাজির করলে আসামিপক্ষে আইনজীবীরা ওকালতনামা দাখিল করেন। তবে আদালত তা আমলে না নিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পল্টন থানার উপ-পরিদর্শক রয়েল হোসেন জানান, “আসামিকে গ্রেফতার করে নিয়ম অনুযায়ী আদালতে হাজির করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। আদালতের নির্দেশে ভুক্তভোগী নারীকে আলামতসহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজধানীতে আইনজীবী গ্রেফতার: বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত