বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী বলেই ধানের শীষ প্রতীকের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল–৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের তোরাপগঞ্জের গপ্পের বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়; এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রতীক। এই প্রতীকের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা থেকেই সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে।
তিনি বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, বাস্তবায়ন করেই দেখাই। নির্বাচিত হলে টাঙ্গাইল সদরের সব অসমাপ্ত উন্নয়নকাজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা হবে।
টুকু আরও বলেন, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল মাহমুদুল হাসানের সময়কালের অসমাপ্ত কাজ—বিশেষ করে যমুনা নদীর বেরিবাঁধ ও মাহমুদনগরের ব্রিজ নির্মাণ—সবার আগে শেষ করা হবে। এসব প্রকল্পের কাজ ইতোমধ্যে এগিয়ে চলছে।
নারী ও পরিবারকল্যাণ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে মা-বোনদের জন্য প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড চালু করা হবে। বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে দেখায়।
যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, যুবকরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। টাঙ্গাইল সদরে যেন একজন শিক্ষিত যুবকও বেকার না থাকে, সে লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান অগ্রাধিকার হবে।
এদিন কাকুয়া ইউনিয়নের নির্বাচনী সভার পাশাপাশি কাতুলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সমস্যা শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন