ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর ২৯৭, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বে আজ শীর্ষে ঢাকা, দ্বিতীয় স্থানে কলকাতা

বায়ুদূষণের তালিকায় আজ (২৫ জানুয়ারি) শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ২৯৭। এই স্কোর অনুযায়ী রাজধানীর বাতাস বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, তালিকার দ্বিতীয় স্থানে থাকা কলকাতার দূষণ স্কোর ছিল ২০৮, যা সেখানকার বায়ুকেও ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীনের হেংঝু এবং চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বায়ুদূষণে বিশ্বে আজ শীর্ষে ঢাকা, দ্বিতীয় স্থানে কলকাতা

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

বায়ুদূষণের তালিকায় আজ (২৫ জানুয়ারি) শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ২৯৭। এই স্কোর অনুযায়ী রাজধানীর বাতাস বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, তালিকার দ্বিতীয় স্থানে থাকা কলকাতার দূষণ স্কোর ছিল ২০৮, যা সেখানকার বায়ুকেও ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীনের হেংঝু এবং চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বলে ধরা হয়।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত