আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ সংসদীয় আসন (মিরপুর-শাহ আলী-দারুস সালাম) থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৈয়দ আবু বকর সিদ্দিক (সাজু)। ২১ জানুয়ারি, বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সাজু বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সম্প্রতি তাকে রাজধানীর দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে দলটি।
এদিকে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি)। ফলে এ আসনে বিএনপির দলীয় ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন স্পষ্ট হয়ে উঠেছে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন