ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ সংসদীয় আসনে প্রজাপতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. তারেক রহমান। তিনি তার রাজনৈতিক দল আমজনতার দল থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
নির্বাচনী প্রচারণার জন্য ব্যবহৃত ফেস্টুন ও লিফলেট তৈরির বকেয়া পরিশোধে তিনি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আবেদন জানান।
ফেসবুক পোস্টে মো. তারেক রহমান লেখেন, তার নির্বাচনী প্রচারণার জন্য কিছু ফেস্টুন ও লিফলেট তৈরি করা হয়েছে, তবে সেখানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধ করতে পারলে প্রচারণা সামগ্রীগুলো সংগ্রহ করা সম্ভব হবে। জরুরি ভিত্তিতে এসব সামগ্রী প্রয়োজন উল্লেখ করে তিনি শুভাকাঙ্ক্ষী বড় ভাই ও বোনদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন