বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩(২)(ক) অনুযায়ী বিচারপতি ফারাহ মাহবুবকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
গত বছরের ২৪ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন তিনি। পরে ১৯৯৪ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট বিভাগে এবং ২০০২ সালের ১৫ মে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৬ সালে স্থায়ী বিচারপতি হন।
বিচারপতি ফারাহ মাহবুব সাবেক মন্ত্রী ও প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের কন্যা।
হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকাকালীন তিনি আজিমপুর কবরস্থান সংরক্ষণ, ধর্ষণের শিকার নারীদের দ্রুত মামলা গ্রহণে নীতিমালা প্রণয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথাগত অধিকার সংরক্ষণ, অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ, প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের চাকরি সরকারিকরণ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হলফনামা দাখিল বাধ্যতামূলককরণ এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত ঐতিহাসিক রায়সহ একাধিক আলোচিত রায় প্রদান করে বিচারাঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন