ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

বিনাপ্রতিদ্বন্দ্বিতা বন্ধে ইসির আইন সংস্কার; ২৯৮ আসনে চূড়ান্ত ১,৯৬৭ প্রার্থী

ঢাকা-১২ সবচেয়ে জমজমাট, পিরোজপুর-১ সবচেয়ে শান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন ঢাকা-১২ আসনে। এ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। বিপরীতে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বী পিরোজপুর-১ আসনে—মাত্র দুজন।

এবার নির্বাচন কমিশন আইন সংস্কার করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করেছে। কোনো আসনে একক প্রার্থী থাকলেও তাকে ‘না’ ভোটের মুখে পড়তে হবে। পিরোজপুর-১ আসনে এমন পরিস্থিতি তৈরি হওয়ার উপক্রম হয়েছিল। এখানে দুজন মনোনয়ন জমা দেন। বাছাইয়ে দুজনই বৈধ হলে একজনের বিরুদ্ধে আপিল করা হয়; তবে নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করায় দুজনই প্রতিদ্বন্দ্বিতায় টিকে যান।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ভোট সামনে রেখে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন মোট ৩০৫ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। এর ফলে পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে ২৯৮ আসনে মোট ১,৯৬৭ জন প্রার্থী চূড়ান্ত হন।

নির্বাচন কমিশনের একীভূত তথ্য অনুযায়ী, দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে। খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪ ও গাজীপুর-২ আসনে রয়েছেন ১২ জন করে প্রার্থী।

১১ জন করে প্রতিদ্বন্দ্বী আছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫ ও খাগড়াছড়ি আসনে।

আর ১০ জন করে প্রার্থী রয়েছেন ঠাকুরগাঁও-৩, রংপুর-৫, গাইবান্ধা-৩, খুলনা-৩, টাঙ্গাইল-৪, ঢাকা-১৮, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১ ও ২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-৫, নোয়াখালী-৬, চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১১ আসনে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

বিষয় : জাতীয় সংসদ নির্বাচন

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ঢাকা-১২ সবচেয়ে জমজমাট, পিরোজপুর-১ সবচেয়ে শান্ত

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন ঢাকা-১২ আসনে। এ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। বিপরীতে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বী পিরোজপুর-১ আসনে—মাত্র দুজন।

এবার নির্বাচন কমিশন আইন সংস্কার করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করেছে। কোনো আসনে একক প্রার্থী থাকলেও তাকে ‘না’ ভোটের মুখে পড়তে হবে। পিরোজপুর-১ আসনে এমন পরিস্থিতি তৈরি হওয়ার উপক্রম হয়েছিল। এখানে দুজন মনোনয়ন জমা দেন। বাছাইয়ে দুজনই বৈধ হলে একজনের বিরুদ্ধে আপিল করা হয়; তবে নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করায় দুজনই প্রতিদ্বন্দ্বিতায় টিকে যান।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ভোট সামনে রেখে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন মোট ৩০৫ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। এর ফলে পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে ২৯৮ আসনে মোট ১,৯৬৭ জন প্রার্থী চূড়ান্ত হন।

নির্বাচন কমিশনের একীভূত তথ্য অনুযায়ী, দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে। খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪ ও গাজীপুর-২ আসনে রয়েছেন ১২ জন করে প্রার্থী।

১১ জন করে প্রতিদ্বন্দ্বী আছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫ ও খাগড়াছড়ি আসনে।

আর ১০ জন করে প্রার্থী রয়েছেন ঠাকুরগাঁও-৩, রংপুর-৫, গাইবান্ধা-৩, খুলনা-৩, টাঙ্গাইল-৪, ঢাকা-১৮, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১ ও ২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-৫, নোয়াখালী-৬, চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১১ আসনে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত