সংবাদভিত্তিক অনলাইন পোর্টাল বাংলা গ্লোবাল বুলেটিন (BG Bulletin)–এর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন খ্যাতনামা সাংবাদিক ইব্রাহিম পাঠান। এ পদে তিনি পোর্টালটির সম্পাদকীয় নীতিনির্ধারণে পরামর্শ প্রদানসহ মাঠপর্যায়ের সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
গণমাধ্যমে ইব্রাহিম পাঠানের অভিজ্ঞতা এক যুগেরও বেশি। দীর্ঘ এই সময়ে তিনি এখন টেলিভিশন, ডিবিসি নিউজ, এটিএন নিউজ এবং ঢাকা এফএম ৯০.৪–এ মাঠপর্যায়ের রিপোর্টিংয়ের পাশাপাশি সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বার্তা কক্ষ ব্যবস্থাপনায় দক্ষতার স্বাক্ষর রেখে তিনি একজন পরিপক্ব মিডিয়া পেশাজীবী হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
শিক্ষাজীবনে ইব্রাহিম পাঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত উৎকর্ষতা বাড়াতে পরবর্তীতে তিনি চার্টার্ড সেক্রেটারি ডিগ্রি সম্পন্ন করেন।
BG Bulletin কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ইব্রাহিম পাঠানের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় পোর্টালটির সাংবাদিকতা আরও দায়িত্বশীল, মানসম্মত ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন