ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিক যোগদান, সহকারী সেক্রেটারি জেনারেলের কাছে ফরম জমা; দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যানের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত।

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা

জামায়াতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে দলীয় অঙ্গনে নতুন সংযুক্তির ধারা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা। তাঁর যোগদান দলটির সাংগঠনিক পরিসরে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা। শনিবার তিনি রাজধানীতে অবস্থিত জামায়াতের কার্যালয়ে উপস্থিত হয়ে দলটিতে যোগ দেন।

দলীয় সূত্রে জানা যায়, যোগদানকালে তিনি জামায়াতে ইসলীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নিকট আনুষ্ঠানিক সদস্যপদ ফরম জমা দেন। এ সময় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা বাংলাদেশ জামায়াতে ইসলীতে যোগদান করেছেন।

ফেসবুক পোস্টে মুফতি নুরুজ্জামান নোমানী লেখেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই। দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।”

রাজনৈতিক ও সংগঠনিক বিশ্লেষকদের মতে, প্রভাবশালী আলেমদের দলীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়া সংশ্লিষ্ট সংগঠনের আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে। আল্লামা মুফতি আলী হাসান উসামার যোগদানও জামায়াতে ইসলীর দাওয়াতি ও সাংগঠনিক তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে দলটির পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ দায়িত্ব বা ভূমিকা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে দলীয় অঙ্গনে নতুন সংযুক্তির ধারা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা। তাঁর যোগদান দলটির সাংগঠনিক পরিসরে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা। শনিবার তিনি রাজধানীতে অবস্থিত জামায়াতের কার্যালয়ে উপস্থিত হয়ে দলটিতে যোগ দেন।

দলীয় সূত্রে জানা যায়, যোগদানকালে তিনি জামায়াতে ইসলীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নিকট আনুষ্ঠানিক সদস্যপদ ফরম জমা দেন। এ সময় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা বাংলাদেশ জামায়াতে ইসলীতে যোগদান করেছেন।

ফেসবুক পোস্টে মুফতি নুরুজ্জামান নোমানী লেখেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই। দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।”

রাজনৈতিক ও সংগঠনিক বিশ্লেষকদের মতে, প্রভাবশালী আলেমদের দলীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়া সংশ্লিষ্ট সংগঠনের আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে। আল্লামা মুফতি আলী হাসান উসামার যোগদানও জামায়াতে ইসলীর দাওয়াতি ও সাংগঠনিক তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে দলটির পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ দায়িত্ব বা ভূমিকা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত