ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ইসলামী আন্দোলনের দাসেরকান্দি শাখার সভাপতি গাজী নাসির উদ্দিনসহ ১০ জন নেতাকর্মীর জামায়াতে যোগদান; জোট সংকটের মধ্যেই কেন্দ্রীয় নির্বাহী বৈঠক করেছে দলটি।

চরমোনাই শাখার ১০ নেতা জামায়াতে যোগদান, ১১ দলীয় ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোট পুনর্বিন্যাস ও দলবদলের তৎপরতা জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) ঢাকা মহানগরী দক্ষিণের একটি ওয়ার্ড শাখার একাধিক নেতা বাংলাদেশ জামায়াতে ইসলীতে যোগ দিয়েছেন। একই দিনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠক করেছে জামায়াতে ইসলামী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড (দাসেরকান্দি) শাখার সভাপতি গাজী নাসির উদ্দিনসহ মোট ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলীতে যোগদান করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় আয়োজিত এক আনুষ্ঠানিক কর্মসূচিতে তারা জামায়াতে ইসলীর সঙ্গে যুক্ত হন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা জামায়াতের আমির মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।

এদিকে, ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ার ঘোষণার পর একই দিনে জরুরি বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল ৯টায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের জানান, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে জামায়াতে ইসলামী শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পুনরায় জোটে না ফিরলে বাকি ৪৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি অন্যান্য শরিক দলগুলো বিবেচনা করবে।

জুবায়ের আরও জানান, নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচনী সফরসূচি ও নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২০ জানুয়ারি প্রকাশ করা হবে।

এ সময় তিনি কর্নেল (অব.) ওলি আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেয়। এর আওতায় জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানায়।

পাশাপাশি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজাম ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়।

তবে পরদিন শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে বিএনপি ও জাতীয় পার্টি বাদে অন্যান্য সমমনা দলগুলোর প্রার্থীদের ৩২টি আসনে সমর্থনের কথা জানায় দলটি।

এই অবস্থায় দলীয় যোগদান, জোট ভাঙন ও আসন সমঝোতা—সব মিলিয়ে নির্বাচনের আগমুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে।

বিষয় : জাতীয় নির্বাচন দলীয় রাজনীতি জোট রাজনীতি

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চরমোনাই শাখার ১০ নেতা জামায়াতে যোগদান, ১১ দলীয় ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় জামায়াত

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত