ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

চাঁপাইনবাবগঞ্জের দাড়া বিলে মাছ ধরতে গিয়ে ভুলবশত সীমান্ত অতিক্রম; পতাকা বৈঠকের পর বিএসএফের কাছে হস্তান্তর

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় জেলেকে ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশি জেলেদের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে উত্তেজনা এড়াতে দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। বিজিবি ও বিএসএফের সমন্বয়ে শান্তিপূর্ণভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকায় বাংলাদেশি জেলেদের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার উপজেলার ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরাম এলাকার দাড়া বিল থেকে তাদের আটক করা হয়।

ফেরত পাঠানো দুই ভারতীয় নাগরিক হলেন—

বাচ্চন মোহলদার, পিতা দেবেন মোহলদার,

রাজু মোহলদার, পিতা সন্তোষ মোহলদার।

তারা ভারতের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের বাসিন্দা এবং পেশায় জেলে।

বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান জানান, বুধবার দুপুরে বাংলাদেশের ও ভারতের জেলেরা নিজ নিজ জলসীমায় মাছ ধরছিলেন। এ সময় ভুলবশত বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত অতিক্রমের বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাংলাদেশি জেলেরা তাদের আটক করে রাখেন। পরে কেতাববাজার এলাকা থেকে বিজিবি সদস্যরা ওই দুই ভারতীয় নাগরিককে জেলেদের কাছ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

ঘটনার পর বুধবার বিকেল ৪টার দিকে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিকেল ৫টার দিকে আটক দুই ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত উত্তেজনা এড়াতে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে।

বিষয় : ভারত সীমান্ত বিজিবি

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় জেলেকে ফেরত পাঠাল বিজিবি

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশি জেলেদের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে উত্তেজনা এড়াতে দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। বিজিবি ও বিএসএফের সমন্বয়ে শান্তিপূর্ণভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকায় বাংলাদেশি জেলেদের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার উপজেলার ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরাম এলাকার দাড়া বিল থেকে তাদের আটক করা হয়।

ফেরত পাঠানো দুই ভারতীয় নাগরিক হলেন—

বাচ্চন মোহলদার, পিতা দেবেন মোহলদার,

রাজু মোহলদার, পিতা সন্তোষ মোহলদার।

তারা ভারতের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের বাসিন্দা এবং পেশায় জেলে।

বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান জানান, বুধবার দুপুরে বাংলাদেশের ও ভারতের জেলেরা নিজ নিজ জলসীমায় মাছ ধরছিলেন। এ সময় ভুলবশত বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত অতিক্রমের বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাংলাদেশি জেলেরা তাদের আটক করে রাখেন। পরে কেতাববাজার এলাকা থেকে বিজিবি সদস্যরা ওই দুই ভারতীয় নাগরিককে জেলেদের কাছ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

ঘটনার পর বুধবার বিকেল ৪টার দিকে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিকেল ৫টার দিকে আটক দুই ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত উত্তেজনা এড়াতে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত