বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলতে যাবে কি না—এ প্রশ্নের পেছনে বড় আলোচনার জন্ম দিয়েছে মোস্তাফিজুর রহমানের আইপিএল অধ্যায়। নিরাপত্তা ইস্যুকে সামনে এনে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হস্তক্ষেপ করায় পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তেও।
নিরাপত্তাজনিত কারণে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর পরিপ্রেক্ষিতে চলতি আইপিএল মৌসুমে মোস্তাফিজকে আর অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, কোনো পরিস্থিতিতেই এই মৌসুমে মোস্তাফিজকে আইপিএলের জন্য নতুন করে অনাপত্তিপত্র দেওয়া হবে না। এমনকি কলকাতা নাইট রাইডার্স যদি সিদ্ধান্ত বদলে তাকে আবার দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে, তবুও বিসিবির অবস্থান অপরিবর্তিত থাকবে।
সূত্রটি আরও জানায়, নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি মোস্তাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। দলবদলের পর বিসিবি জানিয়েছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় বাদ দিয়ে আইপিএলের পুরো আসরের জন্য তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে।
তবে বিসিসিআইয়ের হস্তক্ষেপে কেকেআরকে মোস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি। এরই ধারাবাহিকতায় আগের অনাপত্তিপত্র প্রত্যাহার করা হয়েছে এবং চলতি মৌসুমে নতুন করে আর কোনো এনওসি না দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
এই ঘটনায় শুধু মোস্তাফিজের আইপিএল ভবিষ্যৎই অনিশ্চিত হয়নি, বরং আসন্ন বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের নিরাপত্তা ও আন্তর্জাতিক সফর নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন