আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ধাপ হিসেবে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, সারাদেশের ৩০০ সংসদীয় আসনে মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, আর বাতিল হয়েছে ৭২৩টি। এর মধ্য দিয়ে নির্বাচনি মাঠের প্রাথমিক চিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে।
নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩০০টি সংসদীয় আসনে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেছে। তথ্য মন্ত্রণালয় নির্বাচন কমিশনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, এবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩ হাজার ৪০৬ জন সম্ভাব্য প্রার্থী। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন ২ হাজার ৫৬৮ জন। যাচাই-বাছাই শেষে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী প্রতিযোগিতার বাইরে ছিটকে পড়েছেন।
আঞ্চলিকভাবে দেখা যায়,
রংপুর অঞ্চল: ৩৩টি আসনে ২৭৯টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ২১৯টি বৈধ ও ৫৯টি বাতিল।
রাজশাহী অঞ্চল: ৩৯টি আসনে ২৬০টি জমা পড়ে; বৈধ ১৮৫টি, বাতিল ৭৪টি।
খুলনা অঞ্চল: ৩৬টি আসনে ২৭৫টি মনোনয়নপত্রের মধ্যে ১৯৬টি বৈধ ও ৭৯টি বাতিল।
বরিশাল অঞ্চল: ২১টি আসনে ১৬২টি জমা পড়ে; বৈধ ১৩১টি, বাতিল ৩১টি।
ময়মনসিংহ অঞ্চল: ৩৮টি আসনে ৩১১টি মনোনয়নপত্র দাখিল হয়; বৈধ ১৯৯টি, বাতিল ১২২টি।
ঢাকা অঞ্চল: ৪১টি আসনে সর্বোচ্চ ৪৪২টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ৩০৯টি বৈধ ও ১৩৩টি বাতিল।
ফরিদপুর অঞ্চল: ১৫টি আসনে ১৪২টি জমা পড়ে; বৈধ ৯৬টি, বাতিল ৪৬টি।
সিলেট অঞ্চল: ১৯টি আসনে ১৪৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১০টি বৈধ ও ৩৬টি বাতিল।
কুমিল্লা অঞ্চল: ২৫টি আসনে ৩৫৭টি জমা পড়ে; বৈধ ২৫৯টি, বাতিল ৯৭টি।
চট্টগ্রাম অঞ্চল: ২৩টি আসনে ১৯৪টি মনোনয়নপত্র জমা পড়ে; বৈধ ১৩৮টি, বাতিল ৫৬টি।
এদিকে বিশেষ পরিস্থিতির কারণে তিনটি আসনে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে তাঁর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে আজ রোববার বিকাল ৫টায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
মনোনয়ন যাচাইয়ের এই পর্ব শেষে নির্বাচনি প্রতিযোগিতার মাঠ এখন আরও পরিষ্কারভাবে দৃশ্যমান হয়ে উঠেছে, যেখানে আপিল ও প্রত্যাহার প্রক্রিয়ার পর চূড়ান্ত লড়াইয়ের চিত্র নির্ধারিত হবে।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন