ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

আর্কাইভ দেখুন

দিল্লির রাজপথে উত্তেজনা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা সিজেপির

দিল্লির রাজপথে উত্তেজনা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা সিজেপির

পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির। অন্যদিকে, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের। রয়টার্স জানিয়েছে এ খবর।প্রশ্ন ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করে সিজেপি। বিক্ষোভকারীদের আটকে দিতে সোমবার সকাল ব্যারিকেড দেয় পুলিশ। এগুলো ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সংঘর্ষ হয় দফায় দফায়।আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন অনেকে। যদিও দিল্লি পুলিশের দাবি, কোনো অতিরিক্ত বলপ্রয়োগ হয়নি। আয়োজকদের দাবি, পুলিশি বাধা সত্ত্বেও প্রায় এক লাখ মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।একই দিন দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন সিজেপির প্রতিনিধিরা। স্পষ্ট জানান, ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে আমরা ৩টি দাবি জানিয়েছি। সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।শুধু দিল্লি নয়, সিজেপির সঙ্গে একাত্মতা জানিয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন।এদিকে আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রশ্ন ফাঁসের জেরে অন্তত ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বিশ্লেষকদের মতে, উচ্চ বেকারত্ব ও বারবার প্রশ্নফাঁসে ক্ষুব্ধ তরুণরাই এ আন্দোলনের মূল চালিকাশক্তি।

‘চেষ্টা করেও ছাড়তে পারছি না’— গোপন কথা ফাঁস করলেন জয়া আহসান

‘চেষ্টা করেও ছাড়তে পারছি না’— গোপন কথা ফাঁস করলেন জয়া আহসান

ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে তার অভিনয় বাংলাদেশি সিনেমাতেই সীমাবদ্ধ নেই। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায়ও সমানতালে অভিনয় করছেন তিনি। বলিউডেও অভিষেক ঘটেছে জয়ার। অভিনয়ের সুনিপুণ দক্ষতায় তিনি প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করে চলেছেন। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসানের সেই অতিপরিচিত ম্যাজিক পর্দায় ফুটে উঠেছে।সম্প্রতি সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেরা আলোচনা করেছেন অভিনেত্রী। সেখানে ব্যক্তিগত অদ্ভুত অভ্যাসের কথা জানিয়েছেন জয়া। প্রাণপণ চেষ্টা করেও কিছুতেই সেটা বদলাতে পারছেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী।সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য ওয়াল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি ভীষণভাবে পান খেতে ভালোবাসেন। আর এই অভ্যাসের শেকড় পোঁতা রয়েছে তার একদম শৈশবে।‘ছোটবেলায় আমার ঠাকুরমা যখনই পান সাজতেন, তখনই অল্প করে আমার মুখে দিয়ে দিতেন। এইভাবেই ছোটবেলা থেকে পান খাওয়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছে,’ বলেন জয়া।অভিনেত্রী বলেন, ‘আমি এই অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। যখনই ঠাকুমাকে মনে পড়ে, তখনই আমি পান খেয়ে ফেলি। যদিও আমাকে দেখলে বোঝা যায় না যে আমি এত পান খাই। মাঝে মাঝে এও হয়েছে আমি পানের কৌটো নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও চলে গিয়েছি।’‘পরিবারের সদস্যরা বহুবার এই অভ্যাস পাল্টাতে বলেছে। কিন্তু কিছুতেই পরিবর্তন হচ্ছে না। আমি নিজেও চাই যে এত পান না খেতে। কিন্তু এই অভ্যাস থেকে একেবারেই বেরোতে পারছি না।’প্রসঙ্গত, প্রায় তিন বছর আগে কৌশিক গাঙ্গুলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছিল। ছবিটিতে জয়া আহসানের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হয়। এরই ধারাবাহিকতায় ৩ বছর পর নির্মিত হয় এর দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’। গত ১০ জুলাই ভারতের পেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।

মোজাফফর গ্রেপ্তারের পর তদন্তে নতুন নাম, খোঁজা হচ্ছে ‘ফারুক’কে

মোজাফফর গ্রেপ্তারের পর তদন্তে নতুন নাম, খোঁজা হচ্ছে ‘ফারুক’কে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া পলাতক সাবেক সেনা কর্মকর্তা মেজর (বরখাস্ত) মোজাফফরকে ঘিরে সামনে এসেছে নতুন এক চরিত্র। তদন্তে উঠে এসেছে ‘ফারুক’ নামে এক ব্যক্তির নাম, যিনি নিয়মিত মোজাফফরের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে দাবি করা হচ্ছে। তাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে দীর্ঘদিন মোজাফফরকে যারা আত্মগোপনে থাকতে সহায়তা করেছেন, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।তদন্ত-সংশ্লিষ্ট নথি ও গত দুই বছরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনায় উঠে এসেছে ‘ফারুক’ নামে সেই ব্যক্তির নাম। বিভিন্ন নথি অনুযায়ী, তিনি মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করতেন। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, মোজাফফরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এই ফারুকের। বর্তমানে তাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারীকে কেন্দ্র করে তদন্ত চলছে। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাত সহযোগীকেও শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তাদের অনেকেই ছদ্মনামে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। কীভাবে তারা এতদিন আত্মগোপনে ছিলেন এবং এসব পরিচয়পত্র সংগ্রহ করেছেন, সেটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।বিশেষজ্ঞদের মতে, শুধু মোজাফফরকে গ্রেপ্তার করলেই তদন্তের পরিসমাপ্তি হবে না। দীর্ঘ সময় তাকে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, হিন্দু-মুসলমান পরিচয় তৈরিতে সহযোগিতা করেছেন কিংবা আত্মগোপনে থাকতে সহায়তা করেছেন, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, দীর্ঘ সময় আত্মগোপনে থাকা সম্ভব হয়েছে কারণ কেউ না কেউ সেই পরিবেশ তৈরি করে দিয়েছে। তাই যারা তাকে আত্মগোপনে থাকতে সহায়তা করেছেন, তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা উচিত।জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফরকে রোববার চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছে। মামলার বিভিন্ন দিক নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ফাইনালের পর মাঠে মারামারি, ফিফার তদন্তে আর্জেন্টিনা

ফাইনালের পর মাঠে মারামারি, ফিফার তদন্তে আর্জেন্টিনা

রোববার বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে যে সহিংস দৃশ্য দেখা গেছে, তার তদন্ত শুরু করেছে ফিফা। এ ঘটনায় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড়।ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই মাঠে দৌড়ে ঢুকে স্পেনের অধিনায়ক রদ্রিকে পেটে আঘাত করেন নাহুয়েল মলিনা। এ ছাড়া মাঠের মাঝমাঠেও বড় ধরনের ধস্তাধস্তি হয়। সেখানে এরিক গার্সিয়ার গলা চেপে ধরার পর গাভিকে মাটিতে ফেলে দেন লিওনার্দো পারেদেস।এ ঘটনার পর রেফারি স্লাভকো ভিনচিচ লাল কার্ড দেখান পারেদেসকে। এই একই রেফারি নির্ধারিত সময়ের শেষদিকে এনজো ফার্নান্দেজকেও মাঠ থেকে বের করে দিয়েছিলেন। এ ছাড়া আর্জেন্টিনার আরও তিন খেলোয়াড় এবং কোচ লিওনেল স্কালোনিকেও হলুদ কার্ড দেখান তিনি।ফিফা এক বিবৃতিতে জানায়, ‘স্পেন ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রাসঙ্গিক ম্যাচ প্রতিবেদন পর্যালোচনার পর, ফিফা শৃঙ্খলা কোডের অনুচ্ছেদ ৩৬ অনুযায়ী, ম্যাচপরবর্তী ঘটনাগুলো নিয়ে সম্ভাব্য বিধিভঙ্গের বিষয়টি খতিয়ে দেখতে একজন শৃঙ্খলা ও নৈতিকতা প্রসিকিউটর নিয়োগ দিয়েছে ফিফা শৃঙ্খলা কমিটি।’ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার আচরণ নিয়েও তদন্ত করছে ফিফা। ওই ম্যাচের পর উদযাপনের সময় ‘লাস মালভিনাস সন আর্হেন্তিনাস’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন খেলোয়াড়রা। সমর্থকরাই এই ব্যানারটি আটলান্টা স্টেডিয়ামে গোপনে নিয়ে গিয়েছিলেন।খেলোয়াড় বা দলের পক্ষ থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া নিষিদ্ধ করেছে ফিফা। তাই এ ঘটনায় জড়িতরাও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

এমপি গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াতের

এমপি গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াতের

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে নারীটিকে এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা জামায়াত।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর একাধিক অংশে দেখা যায়, একটি কক্ষে তরুণীসহ অবস্থান করছেন এমপি গাজী নজরুল ইসলাম। কোনোটিতে তাকে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। আবার কোনোটিতে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় বসে থাকতে দেখা গেছে।ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুরুতে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল থেকে দাবি করা হয়, ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা একটি ভুয়া ভিডিও। তবে তথ্য যাচাইকারী একাধিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান অনুসন্ধানে জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি বা এডিটেড নয়, এটি আসল। আরও জানানো হয়, সিসি ক্যামেরার ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে ধারণকৃত স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।এ বিষযয়ে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।ঘটনার বিষয়ে কথা বলেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, ‘ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমপি আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি উনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ পেল, সেটি আমরা খতিয়ে দেখছি।’কবে নাগাদ এই বিয়ে হয়েছে? এমন প্রশ্নের জবাবে জামায়াতের এ নেতা বলেন, ‘তিনি বিয়ের সঠিক তারিখ নিশ্চিত বলতে পারছেন না। তবে তা বেশ কিছুদিন আগে সম্পন্ন হয়েছে বলে তারা জেনেছেন।’

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় ‎স্ত্রীর হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় ‎স্ত্রীর হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে নিষেধ করায় মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী জহিরুল ইসলামের বিরুদ্ধে। রোববার (১৯ জুলাই) গভীর রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া ওয়াপদা টেক এলাকায় এ ঘটনা ঘটে।জহিরুল ব্রম্মপাড়া ছাড়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এরপর থেকেই পলাতক জহিরুল।দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, মারধরের পর ‘ও বাবা, ও বাবা’ বলে চিৎকার দিয়ে কান্নাকাটি করছেন মরিয়ম।কখনো বিছানায় এবং আবার কখনো মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন তিনি। এসময় স্বামী জহিরুল বিছানার ওপর বসে বকাঝকা করছেন।এসময় মরিয়মকে হাত-পা ধরে কাতরাতে দেখা গেছে। মারধরের ওর জহুরুলকে বলতে শোনা যায়, ‘আজকে শেষ খেলা, আমি দেখতে যাইয়াম (যাব), তুই আঁরে (আমাকে) যা-তা বলছ।’‎স্থানীয়রা জানান, দুই বছর আগে চট্টগ্রামের বাসিন্দা মরিয়মকে বিয়ের পর রামগঞ্জে নিয়ে আসেন জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে বসবাস শুরু করেন তারা। তাদের পাঁচ মাসের একটি শিশু সন্তান রয়েছে। মরিয়মের আত্মীয়-স্বজন না থাকায় জহিরুল প্রায়ই নির্যাতন করেন।ঘরে শিশু সন্তান থাকায় গভীর রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করেন মরিয়ম। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে স্ত্রী মরিয়মের হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ করা হয়েছে। এসময় তার কান্নাকাটি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এলে ঘর থেকে বেরিয়ে যান জহিরুল। পরে মরিয়মকে হাসপাতালে ভর্তি করা হয়৷ জহির মাদক ব্যবসায় জড়িত এবং মাদকসেবী বলেও জানান স্থানীয়রা। ‎এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিরোপা আসে, প্রেম ভাঙে—ইয়ামালের জীবনে কি একই গল্পের পুনরাবৃত্তি?

শিরোপা আসে, প্রেম ভাঙে—ইয়ামালের জীবনে কি একই গল্পের পুনরাবৃত্তি?

জার্মানিতে দুই বছর আগে ইউরো জেতেন লামিনে ইয়ামাল। তখন তার বয়স ১৭ বছর। জার্মানির আইন অনুযায়ী, ওই বয়সী কিশোররা রাত ১২টার পর বাইরে থাকতে পারে না। জরিমানা দিয়ে তখন ইয়ামালকে ইউরো খেলিয়েছে স্পেন।আইনের বেড়াজালে পড়া ইয়ামাল সে সময়ই স্টেডিয়ামে প্রেমিকা নিয়ে হাজির হয়ে আলোচনায় আসেন। আলোচনায় ছিলেন তার প্রেমিকা অ্যালেক্স পাদিলাও। স্পেন ইউরো জয়ের পর ইয়ামালের সঙ্গে মাঠে ঢুকে শিরোপার সঙ্গে পোজ দিয়েছিলেন তিনি। উদযাপন করেন দেশে ফিরে স্পেনের রাস্তায়ও।কিন্তু কদিন বাদেই সমবয়সী পাদিয়ার সঙ্গে লামিনের প্রেমটা ভেঙে যায়। ওই সম্পর্ক ভাঙার পর বার্সার তরুণ তারকা ইয়ামাল মানসিকভাবে কিছুটা অস্থিরতার মধ্যে ছিলেন। কিছুদিন নিক্কি নিকোলার সঙ্গে প্রেম করেন তিনি। কিন্তু সেটাও ২০২৫ মৌসুমে লা লিগা জয়ের পর ভেঙে যায়। ওই সময় ফাতি ভাসকেস ও ক্লদিও বাভেলের সঙ্গে সময় কাটান লামিনে। দুজনই এডাল্ট অভিনেত্রী হিসেবে পরিচিত।এবার বিশ্বকাপের ঠিক আগে ইয়ামালের নতুন প্রেমের খবর আসে সংবাদমাধ্যমে। গত মে মাসে ইয়ামাল ও ইনেস গার্সিয়া ডেটিং করছেন বলে খবর আসে। ২১ বছর বয়সী স্প্যানিশ এই ইনফ্লুয়েন্সার বিশ্বকাপে স্পেনের ম্যাচ চলাকালে বারবার স্টেডিয়ামে ক্যামেরা বন্দী হয়েছেন। ফাইনালের পর ইয়ামালের সঙ্গে পোজ দেওয়া এবং ট্রফি নিয়ে উদযাপন করতে দেখা যায় তাকে। একে অপরকে আলিঙ্গনও করেন।প্রশ্ন হলো, গার্সিয়ার সঙ্গে ইয়ামালের প্রেমটা টিকবে তো! দুই বছরে তিন প্রেমিকার সঙ্গে ব্রেক আপ হয়েছে তার। শিরোপা জয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের যেন আড়ি আছে! ইউরো জয়ের পর পাদিয়ার সঙ্গে ভাঙে সম্পর্ক। এবার বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ সুন্দরী গার্সিয়ার সঙ্গে প্রেমটা টিকলে হয়!  

ঢাকা ১১ নম্বর ওয়ার্ডে নতুন মুখ মাহবুব হায়দার আরিফ

ঢাকা ১১ নম্বর ওয়ার্ডে নতুন মুখ মাহবুব হায়দার আরিফ

২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ

২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ

চেক ডিজঅনার হলে করণীয় কী? জানুন আপনার আইনি অধিকার

চেক ডিজঅনার হলে করণীয় কী? জানুন আপনার আইনি অধিকার

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট (MCQ) পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট (MCQ) পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু

রামগঞ্জে মোহাম্মদপুর ওলি বাড়ী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন

রামগঞ্জে মোহাম্মদপুর ওলি বাড়ী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন

রামগঞ্জে ঐতিহ্যবাহী মোহাম্মদপুর ওলি বাড়ী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার

রামগঞ্জে ঐতিহ্যবাহী মোহাম্মদপুর ওলি বাড়ী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার

তারেক রহমানের সঙ্গে ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমন্বয়কদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমন্বয়কদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

ইরান যুদ্ধ, নাকি মজুত ব্যর্থতা—দেশে জ্বালানি তেলের সংকটে কার দায় কতটা?

ইরান যুদ্ধ, নাকি মজুত ব্যর্থতা—দেশে জ্বালানি তেলের সংকটে কার দায় কতটা?

চামড়া সংরক্ষণে  বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

ভোটের লড়াইয়ে নেই, তবুও ঢাকা-১৪ নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মোঃ মহসিন পারভেজ

ভোটের লড়াইয়ে নেই, তবুও ঢাকা-১৪ নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মোঃ মহসিন পারভেজ

দিল্লির রাজপথে উত্তেজনা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা সিজেপির

দিল্লির রাজপথে উত্তেজনা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা সিজেপির

‘চেষ্টা করেও ছাড়তে পারছি না’— গোপন কথা ফাঁস করলেন জয়া আহসান

‘চেষ্টা করেও ছাড়তে পারছি না’— গোপন কথা ফাঁস করলেন জয়া আহসান

মোজাফফর গ্রেপ্তারের পর তদন্তে নতুন নাম, খোঁজা হচ্ছে ‘ফারুক’কে

মোজাফফর গ্রেপ্তারের পর তদন্তে নতুন নাম, খোঁজা হচ্ছে ‘ফারুক’কে

ফাইনালের পর মাঠে মারামারি, ফিফার তদন্তে আর্জেন্টিনা

ফাইনালের পর মাঠে মারামারি, ফিফার তদন্তে আর্জেন্টিনা

এমপি গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াতের

এমপি গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াতের

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় ‎স্ত্রীর হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় ‎স্ত্রীর হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

শিরোপা আসে, প্রেম ভাঙে—ইয়ামালের জীবনে কি একই গল্পের পুনরাবৃত্তি?

শিরোপা আসে, প্রেম ভাঙে—ইয়ামালের জীবনে কি একই গল্পের পুনরাবৃত্তি?

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

বরিশালে আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর: তাৎক্ষণিক সামারি ট্রায়ালে স্ত্রীর কারাদণ্ড

বরিশালে আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর: তাৎক্ষণিক সামারি ট্রায়ালে স্ত্রীর কারাদণ্ড

ওয়ারেন্ট থাকায় ফের গ্রেপ্তার রিজেন্ট সাহেদ

ওয়ারেন্ট থাকায় ফের গ্রেপ্তার রিজেন্ট সাহেদ