টানা কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের দেশ ফ্রান্স। চলমান এই চরম আবহাওয়ার মধ্যে মানবিক এক নজির স্থাপন করেছে দেশটির বেশ কিছু মসজিদ। খরতাপে অতিষ্ঠ সাধারণ মানুষের জন্য মসজিদগুলোর দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ তীব্র গরম থেকে বাঁচতে এসব মসজিদে এসে আশ্রয় নিতে পারছেন। সেখানে তাদের জন্য ঠাণ্ডা জায়গা ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। সংকটের এই সময়ে এমন উদ্যোগ ফরাসি সমাজে এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংহতির চিত্র ফুটিয়ে তুলেছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের পূর্বাঞ্চলীয় শহরতলি মঁত্রইয়ের স্থানীয় মসজিদগুলো এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। তীব্র গরমের কারণে ফরাসি কর্তৃপক্ষ যখন একের পর এক স্বাস্থ্য সতর্কবার্তা জারি করে যাচ্ছে, ঠিক তখন মসজিদ কর্তৃপক্ষ সকাল থেকে রাত পর্যন্ত তাদের দরজা সবার জন্য খোলা রাখার সিদ্ধান্ত নেয়। মূলত বয়োবৃদ্ধ, পথচারী এবং তীব্র গরমে অসুস্থ বোধ করা যে কোনো মানুষের পাশে দাঁড়াতেই এই ব্যবস্থা।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মসজিদের মূল নামাজ কক্ষগুলো সাময়িকভাবে সাধারণ মানুষের বিশ্রামের জায়গায় পরিণত হয়েছে। কেউ কেউ চেয়ারে বসে জিরিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ শীতল কার্পেটে শুয়ে ক্লান্তি দূর করছেন। স্বেচ্ছাসেবীরা সবার হাতে তুলে দিচ্ছেন ঠাণ্ডা পানির বোতল ও খেজুর।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন