ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সংঘাতপূর্ণ অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের নতুন সিদ্ধান্ত

জাতিসংঘের কালো তালিকায় এবার ইসরায়েল

জাতিসংঘের কালো তালিকায় এবার ইসরায়েল

সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানো দেশগুলোর কালো তালিকায় এবার ইসরায়েলকে যুক্ত করেছে জাতিসংঘ। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য ইসরায়েলি কর্তৃপক্ষের পাশাপাশি দেশটির কারা বিভাগসহ বেশ কয়েকটি সংস্থাকে এই তালিকায় যুক্ত করা হয়েছে।

যেসব সংস্থাকে ইতোমধ্যে এই তালিকায় রাখা হয়েছে, তাদের মধ্যে হামাসের মতো সংগঠনও রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপের জন্য তারা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে সহযোগিতা স্থগিত করবে।

মানবাধিকার সংস্থাগুলোর সংগৃহীত তথ্য প্রমাণ অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের দ্বারা যৌন সহিংসতা নাটকীয়ভাবে বেড়েছে।

বিষয় : জাতিসংঘ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জাতিসংঘের কালো তালিকায় এবার ইসরায়েল

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানো দেশগুলোর কালো তালিকায় এবার ইসরায়েলকে যুক্ত করেছে জাতিসংঘ। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য ইসরায়েলি কর্তৃপক্ষের পাশাপাশি দেশটির কারা বিভাগসহ বেশ কয়েকটি সংস্থাকে এই তালিকায় যুক্ত করা হয়েছে।

যেসব সংস্থাকে ইতোমধ্যে এই তালিকায় রাখা হয়েছে, তাদের মধ্যে হামাসের মতো সংগঠনও রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপের জন্য তারা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে সহযোগিতা স্থগিত করবে।

মানবাধিকার সংস্থাগুলোর সংগৃহীত তথ্য প্রমাণ অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের দ্বারা যৌন সহিংসতা নাটকীয়ভাবে বেড়েছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত