ঢাকা    রোববার, ২৬ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ট্রাম্পের নৈশভোজে চালানো হয় ৭–৮ রাউন্ড গুলি

নৈশভোজে গুলির মধ্যেই বার্তা দিলেন ট্রাম্প— “অনুষ্ঠান চালিয়ে যান”

ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়ার দৃশ্য

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে তিনি শঙ্কার পরিস্থিতির মধ্যেও অনুষ্ঠান চালিয়ে নেওয়ার পরামর্শ দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই ছেড়ে দেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ওই নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এতে মুহূর্তেই নিরাপত্তা আতঙ্ক তৈরি হয় এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ভেন্যুর ভেতরে বিকট শব্দে আতঙ্কিত হয়ে অনেক অতিথিকে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

নিরাপত্তা সদস্যদের মাধ্যমে সরিয়ে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রথম প্রতিক্রিয়া জানান ট্রাম্প। সেখানে তিনি লেখেন, সন্দেহভাজন হামলাকারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

ট্রাম্প বলেন, “আমি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি, তবে এ বিষয়ে সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা হবে।” তিনি আরও বলেন, “যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আজকের সন্ধ্যা আর পরিকল্পনা অনুযায়ী হবে না। অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করতে হবে।”

অনুষ্ঠানস্থলে দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী জানান, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। তবে শুরুতে হামলাকারী নিহত হয়েছে নাকি আটক— এ বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছিল।

পরে ট্রাম্প আবারও সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন, হামলাকারীকে আটক করা হয়েছে।

বিষয় : ডোনাল্ড ট্রাম্প

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

নৈশভোজে গুলির মধ্যেই বার্তা দিলেন ট্রাম্প— “অনুষ্ঠান চালিয়ে যান”

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে তিনি শঙ্কার পরিস্থিতির মধ্যেও অনুষ্ঠান চালিয়ে নেওয়ার পরামর্শ দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই ছেড়ে দেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ওই নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এতে মুহূর্তেই নিরাপত্তা আতঙ্ক তৈরি হয় এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ভেন্যুর ভেতরে বিকট শব্দে আতঙ্কিত হয়ে অনেক অতিথিকে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

নিরাপত্তা সদস্যদের মাধ্যমে সরিয়ে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রথম প্রতিক্রিয়া জানান ট্রাম্প। সেখানে তিনি লেখেন, সন্দেহভাজন হামলাকারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

ট্রাম্প বলেন, “আমি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি, তবে এ বিষয়ে সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা হবে।” তিনি আরও বলেন, “যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আজকের সন্ধ্যা আর পরিকল্পনা অনুযায়ী হবে না। অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করতে হবে।”

অনুষ্ঠানস্থলে দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী জানান, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। তবে শুরুতে হামলাকারী নিহত হয়েছে নাকি আটক— এ বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছিল।

পরে ট্রাম্প আবারও সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন, হামলাকারীকে আটক করা হয়েছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত