ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

যৌথ হামলার পর কূটনৈতিক সম্ভাবনা বেড়েছে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের

খামেনির মৃত্যুর পর তেহরানের সঙ্গে আলোচনা সহজ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের সাথে কূটনৈতিক আলোচনা এখন অনেক বেশি সহজ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। তিনি জানান, সাম্প্রতিক এই সামরিক অভিযান ইরানকে অত্যন্ত দুর্বল অবস্থানে ফেলে দিয়েছে, যা নতুন করে আলোচনার পথ প্রশস্ত করতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের কোনো সম্ভাবনা তিনি দেখছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‌‘অবশ্যই, একদিন আগের তুলনায় পরিস্থিতি এখন অনেক বেশি সহজ। কারণ তারা (ইরান) বর্তমানে প্রচণ্ড মার খাচ্ছে।’

শনিবারের এই অভিযানের ফলাফলের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল সাফল্য এবং বিশ্বের জন্য একটি মহান দিন। মার্কিন প্রেসিডেন্টের মতে, এই অভিযানের ফলে ইরানের দীর্ঘদিনের অনমনীয় অবস্থান ভেঙে পড়বে এবং তারা আলোচনায় বসতে বাধ্য হবে।

বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, ওয়াশিংটন এখন ইরানকে আরও কঠোর চাপে রেখে নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে চায়।

বিষয় : আয়াতুল্লাহ আলী খামেনি ডোনাল্ড ট্রাম্প

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খামেনির মৃত্যুর পর তেহরানের সঙ্গে আলোচনা সহজ হবে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের সাথে কূটনৈতিক আলোচনা এখন অনেক বেশি সহজ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। তিনি জানান, সাম্প্রতিক এই সামরিক অভিযান ইরানকে অত্যন্ত দুর্বল অবস্থানে ফেলে দিয়েছে, যা নতুন করে আলোচনার পথ প্রশস্ত করতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের কোনো সম্ভাবনা তিনি দেখছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‌‘অবশ্যই, একদিন আগের তুলনায় পরিস্থিতি এখন অনেক বেশি সহজ। কারণ তারা (ইরান) বর্তমানে প্রচণ্ড মার খাচ্ছে।’

শনিবারের এই অভিযানের ফলাফলের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল সাফল্য এবং বিশ্বের জন্য একটি মহান দিন। মার্কিন প্রেসিডেন্টের মতে, এই অভিযানের ফলে ইরানের দীর্ঘদিনের অনমনীয় অবস্থান ভেঙে পড়বে এবং তারা আলোচনায় বসতে বাধ্য হবে।

বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, ওয়াশিংটন এখন ইরানকে আরও কঠোর চাপে রেখে নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে চায়।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত