ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করলেন

বাংলা ও ইংরেজির সঙ্গে একটি বিদেশি ভাষা বাধ্যতামূলক হবে


অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলা ও ইংরেজির সঙ্গে একটি বিদেশি ভাষা বাধ্যতামূলক হবে
ছবি: সংগৃহীত

​শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার।

​শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিষেশ করে আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি, চীনা, জাপানি বা ফরাসি ভাষাগুলো পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে। 

​তিনি বলেন, নতুনভাবে গণতন্ত্রের পদযাত্রায় উত্তীর্ণ হয়েছি। দুই দশক পর আপনাদের সঙ্গে স্বাধীনতা উপভোগ করছি।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলছি ভাষা শিক্ষায় অনেক বেশি জোর দেব। সবার আগে মাতৃভাষা, বাংলা ভাষা শিক্ষা। ভাষা শিক্ষার মাত্রা বিশ্বমাপের করতে হবে। আপনাদের আহ্বান দেশ ও জাতির প্রতি এবং ভাষার প্রতি সম্মান রাখেন।

​তিনি বলেন, আমরা ধর্ম নিয়ে কুরাজনীতি পছন্দ করি না। আমাদের দায়িত্ব আছে দেশ ও জাতিকে রক্ষা করার। একইসঙ্গে ইতিহাস ও সংস্কৃতিকে রক্ষা করার।


​

বিষয় : ববি হাজ্জাজ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


বাংলা ও ইংরেজির সঙ্গে একটি বিদেশি ভাষা বাধ্যতামূলক হবে

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

​শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার।

​শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিষেশ করে আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি, চীনা, জাপানি বা ফরাসি ভাষাগুলো পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে। 

​তিনি বলেন, নতুনভাবে গণতন্ত্রের পদযাত্রায় উত্তীর্ণ হয়েছি। দুই দশক পর আপনাদের সঙ্গে স্বাধীনতা উপভোগ করছি।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলছি ভাষা শিক্ষায় অনেক বেশি জোর দেব। সবার আগে মাতৃভাষা, বাংলা ভাষা শিক্ষা। ভাষা শিক্ষার মাত্রা বিশ্বমাপের করতে হবে। আপনাদের আহ্বান দেশ ও জাতির প্রতি এবং ভাষার প্রতি সম্মান রাখেন।

​তিনি বলেন, আমরা ধর্ম নিয়ে কুরাজনীতি পছন্দ করি না। আমাদের দায়িত্ব আছে দেশ ও জাতিকে রক্ষা করার। একইসঙ্গে ইতিহাস ও সংস্কৃতিকে রক্ষা করার।


​



বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত