ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

৩৩,৩০০ দরিদ্র পরিবারের জন্য মানবিক সহায়তা

শায়খ আহমাদুল্লাহর উদ্যোগে ২৩৩ মেট্রিক টন ইফতার প্রস্তুত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শায়খ আহমাদুল্লাহর উদ্যোগে ২৩৩ মেট্রিক টন ইফতার প্রস্তুত
ছবি: সংগৃহীত

বিশিষ্ট ইসলামিক স্কলার আহমাদুল্লাহ জানিয়েছেন, ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের ছুটির মাঝেও আস-সুন্নাহ স্কিলের কিছু শিক্ষার্থী ইফতার প্যাকেজিংয়ের কাজ করছেন। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে ইফতার সামগ্রী বিতরণ করা হবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইফতার প্যাকেজের মধ্যে থাকছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি।

তিনি আরো জানান, রমজানের আমলে সমৃদ্ধ করতে ইফতার প্যাকেজের সঙ্গে এবারই প্রথম 'মাহে রমজানের ২৭ আমল' বইটিও দেওয়া হচ্ছে উপহার হিসেবে।

বিষয় : শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ স্কিল

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

শায়খ আহমাদুল্লাহর উদ্যোগে ২৩৩ মেট্রিক টন ইফতার প্রস্তুত

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিশিষ্ট ইসলামিক স্কলার আহমাদুল্লাহ জানিয়েছেন, ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের ছুটির মাঝেও আস-সুন্নাহ স্কিলের কিছু শিক্ষার্থী ইফতার প্যাকেজিংয়ের কাজ করছেন। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে ইফতার সামগ্রী বিতরণ করা হবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইফতার প্যাকেজের মধ্যে থাকছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি।

তিনি আরো জানান, রমজানের আমলে সমৃদ্ধ করতে ইফতার প্যাকেজের সঙ্গে এবারই প্রথম 'মাহে রমজানের ২৭ আমল' বইটিও দেওয়া হচ্ছে উপহার হিসেবে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত