ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ উমর ফারুক, সভাপতি, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, ঢাকা মহানগর উত্তর

এনটিটি প্রিপারেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশেষ অতিথি মোঃ উমর ফারুক, সভাপতি, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, ঢাকা মহানগর উত্তর

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এনটিটি প্রিপারেটরি স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (৩১ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমির হোসেন, চেয়ারম্যান, এনটিটি পিপেটরি স্কুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ উমর ফারুক, সভাপতি, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, ঢাকা মহানগর উত্তর এবং মোস্তাফিজুর রহমান সোহাগ, সহ-সভাপতি, আরাফাত রহমান যুব ও ক্রীড়া সংসদ।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ উমর ফারুক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমকে আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল, সনদপত্র ও উপহার বিতরণ করা হয়। রঙিন সাজসজ্জায় সজ্জিত মঞ্চে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা জানান, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ, আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এনটিটি প্রিপারেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এনটিটি প্রিপারেটরি স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (৩১ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমির হোসেন, চেয়ারম্যান, এনটিটি পিপেটরি স্কুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ উমর ফারুক, সভাপতি, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, ঢাকা মহানগর উত্তর এবং মোস্তাফিজুর রহমান সোহাগ, সহ-সভাপতি, আরাফাত রহমান যুব ও ক্রীড়া সংসদ।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ উমর ফারুক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমকে আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল, সনদপত্র ও উপহার বিতরণ করা হয়। রঙিন সাজসজ্জায় সজ্জিত মঞ্চে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা জানান, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ, আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত