ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

মুসা (আ.) ও ঈসা (আ.)–এর সম্বোধনের পার্থক্য

কুরআনের ভাষায় এক সূক্ষ্ম ঐতিহাসিক ইঙ্গিত

পবিত্র কুরআনুল কারিমে যেসব জাতির আলোচনা সবচেয়ে বেশি এসেছে, তাদের মধ্যে বনি ঈসরাইল অন্যতম। এই জাতির মধ্যেই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সর্বাধিক সংখ্যক নবি ও রাসুল। তাঁদের ইতিহাসে রয়েছে আল্লাহর পক্ষ থেকে অবিরাম নিয়ামত, বারবার সতর্কতা এবং কঠিন পরীক্ষার ধারাবাহিকতা। কুরআনে উল্লেখ আছে—আল্লাহ তাদের জন্য আকাশ থেকে নাযিল করেছিলেন বিশেষ খাদ্য মান্না ও সালওয়া (সুরা আল-বাকারা: ৫৭)।

বনি ঈসরাইল জাতির মাঝে আগত দুজন প্রসিদ্ধ রাসুল হলেন হযরত মুসা (আ.) ও হযরত ঈসা (আ.)। কুরআনে এই দুই রাসুলকে কেন্দ্র করে বহু ঘটনা ও সংলাপ বর্ণিত হয়েছে। তবে গভীরভাবে লক্ষ্য করলে, তাঁদের বক্তব্য উপস্থাপনায় একটি সূক্ষ্ম অথচ তাৎপর্যপূর্ণ ভাষাগত পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।

কুরআনে হযরত মুসা (আ.) যখন বনি ঈসরাইলকে সম্বোধন করেন, তখন তিনি প্রায়শই বলেন—

“ইয়া ক্বওমি” (হে আমার জাতি)

যেমন—

“ইয়া ক্বওমি উজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম…”

—সুরা আল-মায়িদা: ২০

অন্যদিকে, হযরত ঈসা (আ.) যখন একই জাতিকে সম্বোধন করেন, তখন কুরআনে তাঁর বক্তব্য আসে—

“ইয়া বনি ঈসরাইল” (হে বনি ঈসরাইল)

যেমন—

“ইয়া বনি ঈসরাইল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকম…”

—সুরা আস-সাফ: ৬

এবং

“ইয়া বনি ঈসরাইল আ‘বুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম…”

—সুরা আল-মায়িদা: ৭২

লক্ষ করার বিষয় হলো—দুজনেই একই জাতির নবি হওয়া সত্ত্বেও এই সম্বোধনের ক্ষেত্রে কোথাও কোনো ব্যতিক্রম দেখা যায় না। কুরআনের কোনো স্থানে এমন নজির নেই যেখানে মুসা (আ.) ‘ইয়া বনি ঈসরাইল’ বলেছেন বা ঈসা (আ.) ‘ইয়া ক্বওমি’ বলেছেন।

তাফসিরকারগণ এই পার্থক্যের ব্যাখ্যায় বলেন, এখানে একটি সূক্ষ্ম ঐতিহাসিক ও বংশগত বাস্তবতার প্রতি ইঙ্গিত রয়েছে। হযরত মুসা (আ.) জন্মগ্রহণ করেছিলেন স্বাভাবিক মানবীয় নিয়মে, পিতা-মাতার ঔরসে, এবং বনি ঈসরাইল জাতির মধ্যেই তাঁর প্রত্যক্ষ পৈতৃক বংশধারা বিদ্যমান ছিল। সে কারণেই তিনি জাতিগত আত্মপরিচয়ের ভিত্তিতে তাদের ‘আমার জাতি’ বলে সম্বোধন করেছেন।

অন্যদিকে, হযরত ঈসা (আ.)–এর জন্ম ছিল আল্লাহ তাআলার এক বিশেষ মু‘জিযা। তিনি জন্মগ্রহণ করেন মাতা মারইয়াম (আ.)–এর গর্ভে, পিতা ছাড়া (সুরা মারইয়াম: ২০–২১)। ফলে তাঁর ক্ষেত্রে বনি ঈসরাইল জাতির সঙ্গে কোনো প্রত্যক্ষ পিতৃসূত্রীয় বংশপরিচয় ছিল না। এই বাস্তবতার সঙ্গেই সামঞ্জস্য রেখে কুরআনে তাঁর বক্তব্যে ব্যবহৃত হয়েছে নিরপেক্ষ সম্বোধন—‘ইয়া বনি ঈসরাইল’।

এই ধারাবাহিক ভাষাগত সামঞ্জস্য কুরআনের অলৌকিকতা ও শব্দচয়নের অতুলনীয় সূক্ষ্মতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে এটি মাতা মারইয়াম (আ.)–এর পবিত্রতা ও ঈসা (আ.)–এর অলৌকিক জন্মের সত্যতাকেও আরো সুস্পষ্টভাবে তুলে ধরে। কারণ, সম্বোধনের ক্ষেত্রেই কুরআন পিতৃপরিচয়ের অনুপস্থিতিকে নীরবে কিন্তু দৃঢ়ভাবে সংরক্ষণ করেছে।

ভাষা, ইতিহাস ও আকিদা—এই তিনের এমন নিখুঁত সমন্বয় কুরআনের বর্ণনাভঙ্গিকে অনন্য করে তোলে। শব্দের ব্যবহারের মধ্যেও যে গভীর ঐতিহাসিক সত্য ও বিশ্বাসগত দিকনির্দেশনা সংরক্ষিত থাকতে পারে, এই উদাহরণ তার এক প্রাঞ্জল প্রমাণ।

লেখা:

মুফতি রাহাত নোমানী

প্রতিষ্ঠাতা ও পরিচালক

আল-আকসা মডেল মাদরাসা, ঢাকা।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কুরআনের ভাষায় এক সূক্ষ্ম ঐতিহাসিক ইঙ্গিত

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত