জন্মদিনকে শুধু ব্যক্তিগত আনন্দের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। শীতের তীব্রতায় কষ্টে থাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জন্মদিন উপলক্ষে কেক কাটা কিংবা আয়োজনের পরিবর্তে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবং শাখা ছাত্রদলের সহযোগিতায় অর্ধশতাধিক কর্মচারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার, ঠিক সে সময় বিশ্ববিদ্যালয়ের নীরব সেবাদানকারী কর্মচারীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ক্যাম্পাসে প্রশংসিত হয়েছে। কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া এক কর্মচারী আবেগ প্রকাশ করে বলেন,
“এই শীতে আমাদের কথা খুব কম মানুষই ভাবে। ছাত্রনেতারা আমাদের পাশে দাঁড়িয়েছেন—এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন,
“ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগঠন নয়, এটি সামাজিক দায়িত্ববোধ থেকেও মানুষের পাশে দাঁড়ায়। জন্মদিনে এমন উদ্যোগ সংগঠনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার কাজ করবে।”
শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন,
“শহীদ জিয়ার আদর্শই হলো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা প্রতিদিন নীরবে শিক্ষার্থীদের সেবা দিয়ে যান। তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত।”
নিজের অনুভূতি প্রকাশ করে মো. শাহরিয়ার হোসেন বলেন,
“শীতের প্রকোপ বাড়ায় অনেক স্টাফ কষ্টে আছেন। মনে হয়েছে, আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপনের চেয়ে তাদের মুখে সামান্য হাসি ফোটানোই বেশি অর্থবহ। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
কম্বল বিতরণ অনুষ্ঠানে জবি শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ক্যাম্পাস সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ ছাত্ররাজনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং শিক্ষার্থী রাজনীতির সামাজিক দায়বদ্ধতাকে আরও জোরদার করছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন