ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

৩৯ কেন্দ্রের মধ্যে ১১ বিভাগের ফল প্রকাশ; ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল, জিএস ও এজিএসে শিবির সমর্থিত প্যানেলের লিড

জকসু নির্বাচনে আংশিক ফল: ভিপিতে ছাত্রদল, জিএস-এজিএসে শিবির এগিয়ে

ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের আংশিক ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত প্রকাশিত ১১টি বিভাগের ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে। তবে জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেল তুলনামূলকভাবে এগিয়ে অবস্থান করছে। বাকি কেন্দ্রগুলোর ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১১টি বিভাগের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ এগিয়ে রয়েছে। অপরদিকে জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল এগিয়ে অবস্থান করছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফার্মেসি, লোকপ্রশাসন, ফিন্যান্স, অনুজীব বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), চারুকলা অনুষদ, বায়োকেমিস্ট্রি ও দর্শন—এই ১১টি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ভূগোল ও পরিবেশ বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১০০ ভোট এবং ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব ৯১ ভোট পান। জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। নৃবিজ্ঞান ও ফার্মেসি বিভাগেও জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও কিছু বিভাগে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বেশি ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন ও ফিন্যান্স বিভাগে ভিপি পদে ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে লিড ধরে রেখেছেন। অনুজীব বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও সিএসই বিভাগেও একই প্রবণতা দেখা গেছে।

চারুকলা অনুষদে ভিপি ও এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও জিএস পদে মওলানা ভাসানী সমর্থিত প্রার্থী সর্বাধিক ভোট পান। দর্শন বিভাগে ভিপি পদে ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব এবং জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ এগিয়ে রয়েছেন।

এখন পর্যন্ত ঘোষিত ১১টি বিভাগের মোট ফলাফলে দেখা গেছে—

ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩১ ভোট এবং ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১ হাজার ৪২ ভোট, আর ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৬৯ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১ হাজার ১৭ ভোট এবং ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ৮৯৭ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা ও ফল প্রকাশ প্রক্রিয়াধীন রয়েছে। পূর্ণাঙ্গ ফল প্রকাশের পরই চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

বিষয় : শিক্ষা জকসু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচন

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

জকসু নির্বাচনে আংশিক ফল: ভিপিতে ছাত্রদল, জিএস-এজিএসে শিবির এগিয়ে

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত