ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

রাজনীতি

স্ত্রী এমপি, প্রতিক্রিয়ায় যা বললেন জিল্লুর রহমান

ফাহমিদা হকের সংসদ সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে সি‌জিএ‌সের প্রেসিডেন্ট তার প্রতিক্রিয়া জা‌নি‌য়ে‌ছেন।জিল্লুর রহমান ব‌লেন, আমার স্ত্রী ফাহমিদা হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নারীদের জন্য সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় অনেক বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। সে কারণেই সংক্ষেপে আমার কিছু কথা জানানো প্রয়োজন মনে করছি।তি‌নি ব‌লেন, ফাহমিদার জনসম্পৃক্ততা আজকের বিষয় নয়। দীর্ঘদিন ধরেই তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণ সংক্রান্ত আলোচনায় যুক্ত আছেন। তিনি দেশজুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, নানা সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন এবং তার লেখার মাধ্যমে জনপরিসরের আলোচনায় অংশ নিয়েছেন। এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই তার রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ ধীরে ধীরে বিকশিত হয়েছে।স্ত্রীর সাফল্য কামনা ক‌রে তি‌নি আরও ব‌লেন, ফাহমিদার নতুন দায়িত্ব পালনে আমি তার সাফল্য কামনা করি। আর আমার ক্ষেত্রে, সাংবাদিকতা ও নীতি-আলোচনার ক্ষেত্রে যে স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে এতদিন কাজ করেছি, সেই একই নীতিতে আমি আমার কাজ চালিয়ে যাব।

স্ত্রী এমপি, প্রতিক্রিয়ায় যা বললেন জিল্লুর রহমান