ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

‘বিরিয়ানি দিবে’ অ্যাপে এখন লোকেশন দেখেই মিলবে ফ্রি বিরিয়ানি

কাগজে-কলমে আমরা মাছে-ভাতে বাঙালি হলেও বিরিয়ানির প্রতি আমাদের ভালোবাসা মোটেও কম নয়—বরং অনেকটাই আড়ালে থেকে গেছে। বাড়িতে রান্না করা হোক কিংবা বিভিন্ন রেস্তোরাঁ ও বিরিয়ানি হাউস থেকে কেনা—সব কিছুর চেয়ে আলাদা স্বাদ পাওয়া যায় রমজান মাসে মসজিদে নামাজ শেষে বিতরণ করা বিরিয়ানিতে। প্রতি বছর এ সময়টায় সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম থাকে মসজিদের বিরিয়ানি নিয়ে নানা আলোচনা, মিমস ও রিলসে।চলতি বছরের রোজার শুরুতেই এই জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামের একটি অ্যাপ ডেভেলপ ও চালু করে সাড়া ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(IUBAT)-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।তার এই জিনিয়াস আইডিয়া নিয়ে চলছে জোর আলোচনা। মাত্র কিছুক্ষণ আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে লাইভ হয়েছে এই অ্যাপ। এখানে আপনি খোঁজ পাবেন কখন কোন এলাকার কোন মসজিদে ফ্রি বিরিয়ানি বা তেহারি এমন মজার মজার খাবার দেওয়া হচ্ছে।খবরটি সত্য কিনা তা ভেরিফাই করারও অপশন আছে। হাল ফ্যাশনের সঙ্গে এ নিয়ে আলাপচারিতায় জুবায়ের বলেন, ‘এটি আসলে একটা ফান প্রজেক্ট। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে। যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে’। অ্যাপটি পাবেন এখানে:https://biriyanidibe1.vercel.app/

‘বিরিয়ানি দিবে’ অ্যাপে এখন লোকেশন দেখেই মিলবে ফ্রি বিরিয়ানি