ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

বেসরকারি ফলাফলে পটুয়াখালী-৩: নুরুল হক নুরের জয় নিশ্চিত

পটুয়াখালী-৩ আসনে এগিয়ে আছেন ধানের শীষ সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার জয় নিশ্চিত হওয়ায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন তাকে অভিনন্দন জানিয়েছেন।হাসান মামুন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “অভিনন্দন-ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।”এদিকে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। ভোটগ্রহণ চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত ৪২,৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬,০৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যা মোট কেন্দ্রের ৪৭.৯১ শতাংশ।

বেসরকারি ফলাফলে পটুয়াখালী-৩: নুরুল হক নুরের জয় নিশ্চিত