ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

জনদুর্ভোগ বিবেচনায় এখনো তেলের দাম বাড়ানো হয়নি: তারেক রহমান

বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দেশে এখনো দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, তবুও সরকার আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ, তাই জনস্বার্থ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, নির্বাচনী ইশতেহার এবং ‘জুলাই সনদ’-এর প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিগত পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তনকে বেশি গুরুত্ব দিয়ে তিনি দেশের মানুষকে রাষ্ট্রীয় ও পারিবারিক পর্যায়ে অমিতব্যয়িতা পরিহার করার আহ্বান জানান। জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সম্ভাব্য সব উপায়ে জনসুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

জনদুর্ভোগ বিবেচনায় এখনো তেলের দাম বাড়ানো হয়নি: তারেক রহমান