ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দীন চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, আদালতে রিলিজ!

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ বিএনপিকর্মী বদরুল আলম শ্যামলকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথ বাহিনী। এ ঘটনা বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ঘটেছে।পরে রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ বিষয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, এই অর্থ তার নির্বাচনী ব্যয়েরই অংশ। তিনি বলেন, “কেন্দ্রভিত্তিক এজেন্টদের দেওয়ার জন্য এটি নেওয়া হচ্ছিল। যে গাড়ি চেক করা হয়েছে, সেটি আমার নির্বাচনী এজেন্ট ব্যবহার করছিলেন। এখানে ১৫ লাখ টাকা কেন্দ্র ওয়াইজ বিতরণের জন্য রাখা হয়েছিল। আদালত থেকে ইতোমধ্যেই তা রিলিজ হয়েছে।” এ্যানি আরও বলেন, “এই বিষয়ে বিভ্রান্তিমূলক নিউজ ছাপানো হচ্ছে। আমার ইমেজ ক্ষুণ্ণ করার উদ্দেশ্য নিয়ে নিউজ করা হচ্ছে। আমি এ ধরনের সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানাই।”

লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দীন চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, আদালতে রিলিজ!