ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

আপাতত কমছে বৃষ্টি, ১৬ জুলাই থেকে ফের বাড়ার আভাস

আষাঢ় শেষ হয়ে আসছে শ্রাবণ। সারা দেশে সক্রিয়ভাবে বর্ষাবাহী মৌসুমি বায়ু এখনও বিস্তৃত রয়েছে। আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রকোপ কিছুটা কমে আসলেও ১৬ ও ১৭ জুলাই হতে বৃষ্টিপাতের তীব্রতা আবার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগে বৃষ্টিপাতের প্রকোপ কিছুটা কমে আসবে। এ সময়ে সারা দেশের ৭৬-১০০ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ৩১-৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৪-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।তবে আগামী ১৬ জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এ সময় সারা দেশের অধিকাংশ স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদগণ জানান, মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে ওঠায় দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি অব্যাহত ছিল। টানা এই বর্ষণের পেছনে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ, মৌসুমি বায়ুর অস্বাভাবিক সক্রিয়তা, বায়ুপ্রবাহের পরিবর্তিত গতিপথ এবং এল নিনোর প্রভাব।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকবে। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১৬ জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে।তিনি আরও জানান, গত কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ ছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আপাতত কমছে বৃষ্টি, ১৬ জুলাই থেকে ফের বাড়ার আভাস