আমজনতার দলের ভ্রাতৃপ্রতিম যুব সংগঠন ‘নওজোয়ান’-এর আত্মপ্রকাশ
আমজনতার দলের ভ্রাতৃপ্রতিম নতুন যুব সংগঠন ‘নওজোয়ান’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে ২০২৬ সালের ২রা মে, দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে। সংগঠনটির সূচনালগ্নেই ১৯ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ মোহাম্মদ তাছীর উদ্দীনকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইয়াকুব হোসেন লিমন।কমিটি ঘোষণার সময় আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামান বলেন, নতুন এই যুব সংগঠন দলের আদর্শ ও লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে কাজ করবে এবং তরুণদের মধ্যে ইতিবাচক নেতৃত্ব গড়ে তুলবে।এদিকে, দলের সাধারণ সম্পাদক মোঃ তারেক রহমান তার বক্তব্যে বলেন, “মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আমজনতার দলের অন্যতম মূলনীতি। নওজোয়ান সংগঠনকেও তাদের কার্যক্রম ও নীতিনির্ধারণে এই মূল্যবোধ ধারণ করতে হবে।”দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী তরুণদের এই সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। সদস্য হতে যোগাযোগ করা যাবে এই নম্বরে: +880 1844-006465।
নতুন এই উদ্যোগকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং ভবিষ্যতে সংগঠনটি যুব সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।