বেনাপোল সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, রুখে দিল বিজিবি
যশোরের বেনাপোলে সাদিপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা হয়েছে। রোববার দিবাগত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেশ কিছু কথিত বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করলে রুখে দেয় বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক গোলম মোহাম্মদ সাইফুল আলস খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় কড়া নজরদারি রয়েছে বিজিবি’র।গোলম মোহাম্মদ সাইফুল আলস খান বলেন, ‘বেনাপোল সাদিপুর খড়েরমাঠ এলাকা ২১/৬ নম্বর পিলারের কাছ দিয়ে বিএসএফ বেশ কিছু নগরিককে পুশইনের চেষ্টা করলে জিরো লাইন এলাকায় রুখে দিয়েছে বিজিবি।’স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে ৮-১০ জনের মতো নাগরিককে বাংলাদেশের দিকে টেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। প্রবেশে বাধা দেয় বিজিবি। রাত থেকে জিরো লাইনে অবস্থান করছেন তারা।বিজিবি কর্মকর্তা জানান, সকাল দশটার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে সুরাহের চেষ্টা করা হয়।