ঢাকা    শনিবার, ০৬ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ইরানে বিক্ষোভে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহত, বাড়ছে অস্থিরতা

ইরানে চলমান বিক্ষোভের মধ্যে রাজধানী তেহরানের নিকটবর্তী এলাকায় এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা দেশটির পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। মুদ্রার দরপতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশজুড়ে বিস্তৃত রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে হতাহতের সংখ্যা বাড়ছে।ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে চলমান বিক্ষোভ চলাকালে ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। নিহত কর্মকর্তা শাহিন দেহঘান তেহরানের পশ্চিমাঞ্চলের মালার্ড কাউন্টিতে দায়িত্ব পালন করছিলেন।ফারস নিউজ জানায়, “বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় কয়েক ঘণ্টা আগে পুলিশ কর্মকর্তা শাহিন দেহঘান ছুরিকাঘাতে শহীদ হয়েছেন।” প্রতিবেদনে আরও বলা হয়, এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ইরানে চলমান বিক্ষোভ ১২তম দিনে গড়িয়েছে। গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানে ব্যবসায়ীদের প্রতিবাদের মধ্য দিয়ে আন্দোলনটির সূচনা হয়। ইরানি মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।বার্তা সংস্থা এএফপি’র হিসাব অনুযায়ী, ইরানের মোট ৩১টি প্রদেশের মধ্যে এখন পর্যন্ত ২৫টি প্রদেশে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এসব বিক্ষোভ ও সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় রূপ নিচ্ছে। পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানে বিক্ষোভে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহত, বাড়ছে অস্থিরতা