ঢাকা    শনিবার, ০৬ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

‘ফ্রি ওয়াজ’ প্রচারণা থামাতে পারল না ভোটের বাস্তবতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস এম ফয়সল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৭২ ভোট।তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী। মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। নির্বাচনী প্রচারে ‘ফ্রি ওয়াজ’-এর ঘোষণা দিলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে পরাজিত হন তাহেরী। বিএনপি প্রার্থী ফয়সলের সঙ্গে তার ভোটের ব্যবধান দাঁড়ায় এক লাখ তিন হাজার ৭৪৯।এ দিকে তাহেরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১-দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিস-এর মহাসচিব আহমদ আব্দুল কাদের। তিনি দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট।অন্যান্য প্রার্থীদের মধ্যে মো. মুজিবুর রহমান (মই) পেয়েছেন ৩২৯ ভোট, মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪, মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪, শাহ মো. আল আমিন (হারিকেন) ৫৩৬, মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ এবং সালেহ আহমদ সাজন (ফুটবল) পেয়েছেন ৬১৯ ভোট।এই আসনে মোট ভোটার ছিলেন পাঁচ লাখ ৫২ হাজার ৭১১ জন। প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন প্রার্থী। মোট ভোট পড়েছে তিন লাখ ১০ হাজার ৯৭টি, যা শতকরা ৫৬ দশমিক ১০ শতাংশ।এর আগে ৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর উপজেলার শাহপুর বাজারে নির্বাচনী প্রচারণার সময় মাইক হাতে নিয়ে মো. গিয়াস উদ্দিন তাহেরী ঘোষণা দেন—এমপি নির্বাচিত হলে মাধবপুরে ফ্রি ওয়াজের আয়োজন করবেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

‘ফ্রি ওয়াজ’ প্রচারণা থামাতে পারল না ভোটের বাস্তবতা