ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ভুইয়া পরিবারের উদ্যোগে নজরপুরে মাদকবিরোধী কার্যক্রম শুরু

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক প্রশংসনীয় সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে ভুইয়া পরিবার। এই উদ্যোগের মাধ্যমে পরিবারভিত্তিক সচেতনতা তৈরি করে পুরো ইউনিয়নজুড়ে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন এলাকার সচেতন নাগরিকরা।উদ্যোগটির নেতৃত্বে রয়েছেন মাওলা শেখ হকশাব, শফিকুল ইসলাম (শাফী) ভুইয়া, জাকির ভুইয়া, মজিবুল ভুইয়া, জহিরুল ইসলাম ভুইয়া, কারী শেখ ফরিদ বিন সিদ্দিক, আলামিন ভুইয়া, ইব্রাহিম ভুইয়া, হবির ভুইয়া, সজিব ভুইয়া এবং সাব্বির ভুইয়া। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ইতোমধ্যে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।প্রথম ধাপে নিজেদের পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।উদ্যোক্তারা জানান, “মাদক একটি পরিবার নয়, বরং পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আমরা চাই, নিজ পরিবার থেকেই সচেতনতা শুরু হোক এবং ধীরে ধীরে পুরো ইউনিয়ন মাদকমুক্ত হয়ে উঠুক।”স্থানীয়দের মতে, ভুইয়া পরিবারের এই উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। তাদের বিশ্বাস, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নজরপুর ইউনিয়ন খুব শিগগিরই একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজে পরিণত হবে।

ভুইয়া পরিবারের উদ্যোগে নজরপুরে মাদকবিরোধী কার্যক্রম শুরু