ঢাকা    বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ধামগড় ইউনিয়নে আলোচনায় সজীব আহাম্মেদ বাদশা

ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৬নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সজীব আহাম্মেদ বাদশানারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোঃ সজীব আহাম্মেদ বাদশা। ইতোমধ্যে তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সজীব আহাম্মেদ বাদশা দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ এবং এলাকার উন্নয়নে কাজ করার কারণে তিনি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন।প্রার্থী হিসেবে তিনি জানান, নির্বাচিত হলে ৬নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত এলাকায় রূপান্তর করার জন্য কাজ করবেন। রাস্তাঘাট উন্নয়ন, সঠিক স্যানিটেশন ব্যবস্থা, যুবসমাজকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া এবং সবার জন্য সমান সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।এলাকাবাসীর মতে, একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে মোঃ সজীব আহাম্মেদ বাদশা ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তারা আশা করছেন, আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ধামগড় ইউনিয়নে আলোচনায় সজীব আহাম্মেদ বাদশা