ঢাকা    মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

তৃণমূলে বিদ্রোহ, চেয়ারপারসন পদ থেকে ‘অপসারিত’ মমতা

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের চেয়ারপারসন পদ থেকে ‘অপসারণ’ করার এবং একটি সমান্তরাল নেতৃত্ব কাঠামো গঠনের ঘোষণা দিয়েছে।ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই গোষ্ঠীটির দাবি, তৃণমূলের একটি বড় অংশের বিধায়ক এবং পদাধিকারীদের সমর্থন তাদের পক্ষে রয়েছে। কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিমসহ মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী এরই মধ্যে এই বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন।গতকাল সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সদ্য গঠিত বিজেপি সরকার তাদের প্রথম বাজেট উপস্থাপন করার দিনই এসব নাটকীয় ঘটনা ঘটে।এদিন কলকাতার নিউ টাউনে একটি পাঁচতারা হোটেলে তৃণমূলের বিক্ষুব্ধ নেতারা বৈঠকে বসেন।বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, এই বিশেষ বৈঠকে বর্তমান ও সাবেক বিধায়ক, জেলা সভাপতি এবং কাউন্সিলরসহ তৃণমূলের প্রায় ৫০০ নেতা অংশ নেন।বিদ্রোহীরা সেখান ৩০ সদস্যের একটি জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠনের ঘোষণা দেয়। তাদের ভাষ্য, এটিই ‘আসল’ তৃণমূল কংগ্রেসের বৈধ সাংগঠনিক নেতৃত্ব।সমান্তরাল নেতৃত্ব কাঠামোএনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এই বিদ্রোহের মূল লক্ষ্য, ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া।বৈঠকে বিদ্রোহী গোষ্ঠী কণ্ঠভোটে বিধায়ক অরূপ রায়কে দলের নতুন চেয়ারপারসন নির্বাচিত করে।নতুন এই কাঠামোতে প্রবীণ নেতাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ ও সাবিনা ইয়াসমিনকে সহ-সভাপতি করা হয়।সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে। আখরুজ্জামান আনসারীকে কোষাধ্যক্ষ করা হয়।বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, তৃণমূল নেতা ও সদস্যদের এই বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে অরূপ রায়কে দলের চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে।নিজেদের এই পদক্ষেপের বৈধতা নিশ্চিত করতে তিনি দাবি করেন, এই প্রক্রিয়ায় দলের গঠনতন্ত্র পুরোপুরি মেনে চলা হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হবে।ঋতব্রত বলেন, ‘এখানে আসল বা নকলের কোনো বিষয় নেই। আমরাই তৃণমূল। আজকের বিশেষ বৈঠকের কার্যবিবরণী আমরা নির্বাচন কমিশনকে জানাব।’‘আমরা নিয়ম মেনেই এই বৈঠক ডেকেছি এবং কার্যক্রম পরিচালনা করেছি। কোনটা ঠিক আর কোনটা ভুল, তা এখন নির্বাচন কমিশনই ঠিক করবে। আমরা শিগগিরই জেলা কমিটি, রাজ্য ইউনিট এবং মুখপাত্রদের একটি প্যানেল গঠন করব,’ যোগ করেন তিনি।তৃণমূল প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশে ঋতব্রত বলেন, ‘তিনি যদি প্রধান উপদেষ্টা হতে চান, তাহলে তাকে স্বাগত জানানো হবে।’

তৃণমূলে বিদ্রোহ, চেয়ারপারসন পদ থেকে ‘অপসারিত’ মমতা