সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন ছাত্রদল নেত্রী তানজিয়া আফরিন এলিনা
বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।ফেনীর পরশুরাম উপজেলার সলিয়া গ্রামের বাসিন্দা এলিনা ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। পরশুরাম সরকারি কলেজ এবং পরে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে ফেনী জেলা ছাত্রদলের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে থাকা এলিনা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি পাবেন বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, তার রাজনৈতিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করবেন বলে তিনি বিশ্বাস করেন।