ঢাকা-১৫: জামায়াতের মহিলা বিভাগের বিশাল মিছিল
ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে জামায়াতের মহিলা বিভাগ শনিবার বিশাল মিছিল করেছে।সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর ১০ নম্বর ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ১০ নম্বর গোল চত্বর হয়ে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে স্লোগান দেন।মিছিল শুরুর আগে জামায়াতের মহিলা বিভাগের নেতারা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে মানবিক বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি নারীদের সম্মানিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।নারী নেতারা আরও বলেন, ন্যায়-ইনসাফ ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের প্রকৃত কল্যাণ সম্ভব। তাই তারা ঢাকা-১৫ সহ সারাদেশে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।মিছিলের সমাপনী বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি মিছিলে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান।